× Banner
সর্বশেষ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লবন সহিষ্ণু ধান বীজ বিতরণ পাইকগাছার ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত  শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  

পিআইডি

ভীতসন্ত্রস্ত হয়ে বিএনপির সমাবেশের আগে শ্রমিকরা গাড়ি চালানো বন্ধ রাখে -তথ্যমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
হামলা করার পরিকল্পনা

ভীতসন্ত্রস্ত হয়ে বিএনপির সমাবেশের আগে মালিক-শ্রমিকরা গাড়ি চালানো বন্ধ রাখে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ শনিবার (১৯ নভেম্বর) সকালে আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠেয় আওয়ামী লীগের জনসভার ভেন্যু–পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, ‘২০১৩-১৪ সালে বিএনপি পরিবহন সেক্টরে এত জ্বালাও-পোড়াও করেছে যে, এ কারণে তাদের সমাবেশের আগে ভীতসন্ত্রস্ত হয়ে মালিক-শ্রমিকরা গাড়ি চালানো বন্ধ রাখে।এ ছাড়া পরিবহন সংগঠনগুলোতে বিভিন্ন দলের মানুষ আছে। পরিবহন ধর্মঘটের সঙ্গে সরকার কোনো সম্পর্ক নেই।’

তিনি আরও বলেন, ‘সরকারকে বিএনপির ধন্যবাদ দেয়া উচিত। কারণ তাদের সমাবেশে এখন পর্যন্ত একটি পটকাও ফুটেনি। কিন্তু তারা যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগকে কোনো সভা-সমাবেশ করতে দেয়নি। আওয়ামী লীগের সভা-সমাবেশে বোমা হামলা করে তারা মানুষ মেরেছে। অথচ এখন বিএনপির সমাবেশে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করছে সরকার।’

আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠেয় আওয়ামী লীগের জনসভায় কয়েক লাখ মানুষের সমাবেশ ঘটবে বলেও উল্লেখ করেন হাছান মাহমুদ।


এ ক্যটাগরির আরো খবর..