মহেশপুরে সাংবাদিক সরোয়ারের পিতার ইন্তেকাল

মোস্তাফিজুর রহমান উজ্জল,মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার প্রেসক্লাব মহেশপুরের সভাপতি দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি সাংবাদিক সরোয়ার হোসেন এর পিতা হাজী হবিবর রহমান হবি মোল্লা (৯০) বাধ্যক জনিত কারনে উপজেলার জমিদার পাড়া নিজ বাড়িতে ৭ আগষ্ট দুপুর ১২ টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি – – – রাজিউন। মৃত্যু কালে তিনি ৭ পুত্র ১ কন্যা নাতি পুতি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আজ ৭ আগষ্ট বিকালে আছর বাদ মহেশপুর উপজেলা জমিদার পাড়া জামে মসজিদের সামনে নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্হানে তাকে দাফন করা হয়েছে।হাজী হবিবর রহমান হবি মোল্লার জানাযা নামাজে মহেশপুর কর্মরত সকল সাংবাদিক বৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রী বৃন্দ সহ এলাকার সর্বস্তরের জন সাধারন ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।তার মৃত্যুতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।