ঠাকুরগাঁওয়ে জমি দখলকে কেন্দ্র করে একই পরিবারের ৩ জন গুরুতর আহত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার বানিয়াপাড়া এলাকায় পবন দত্ত দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছিল।
আজ সোমবার বিকালে শহরের বাজার পাড়া এলাকার চন্দন দত্ত নিজ জমি দাবি করে পবন দত্তের জমি দখলের জন্য অস্ত্রসহ ৫/৭ জন সন্ত্রাসী নিয়ে জমি দখলের জন্য যায়।
এসময় দু’পক্ষের মধ্যে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। সংঘর্ষে জমির মালিক, পবন দত্ত (৪৫), তার বোন বাসন্তি (৫৫), তার স্ত্রী জয়া পায়েল (২৮) গুরুত্বর আহত হয়। এলাকার লোকজন তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে পবন দত্তের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর রেফার্ড করে।
এলাকাবাসি জানায়, জমিটি নিয়ে দীর্ঘদিন যাবৎ সমস্যা চলছিল। জমি নিয়ে চেয়ারম্যানের কাছে অভিযোগ দেওয়া আছে এবং মিমাংসার জন্য বসার কথা আছে। কিন্তু এর মধ্যেই চন্দন দত্ত সন্ত্রাসী নিয়ে হামলা চালায়। পরে পুলিশ আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
ঠাকুরগাঁও থানা পুলিশের অফিসার্স ইনচার্জ মশিউর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ দেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এখনো কোন অভিযোগ পাওয়া যায় নাই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।