× Banner
সর্বশেষ
জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি

মহেশপুরে মানব পাচারকারী আজিজুল

admin
হালনাগাদ: রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬

ঝিনাইদহ, মহেশপুর থেকে: ঝিনাইদহে মহেশপুর উপজেলার যাদবপুর ইউপির জলুলী বাজারে আব্দুর রশিদ এর পুত্র মানব পাচারকারী আজিজুল বেপরোয়া বলে অভিযোগ উঠেছে।

তথ্য অনুসন্ধানে জানা যায় মনব পাচারকারী আদম ব্যাপারী আজিজুল এলাকার নিরীহ, সহজ সরল, অসহায় বিধবা, মহিলাদেরকে বিদেশে অর্থাৎ সৌদি আরবে গমন পুর্বক মোটা বেতনে ভাল চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিচ্ছে কাড়ি কাড়ি টাকা। আর সর্বস্ব হারিয়ে পথে বসেছে বিধবা রুপদা গ্রামের মৃত নুর ইসলামের স্ত্রী সুফিয়া খাতুন। তথ্য অনুসন্ধানে আরো জানা যায় আজিজুল যশোর সদরের নিরীহ ৬ মহিলার নিকট থেকে পাসপোর্ট নিলেও তাদের কে সৌদি পাঠাতে পারেনি।

সৌদি ফেরত রুপদা গ্রামের সুফিয়া খাতুন জানান, গত ১০ মাস পূর্বে আদম ব্যাপারী আজিজুল আমাকে সৌদিতে পাঠায়। এবং সৌদি তে আমাকে এক বাসায় ঝি এর কাজ দেয়। বাসা মালিক আমাকে দিয়ে সব ধরনের কাজ করিয়ে নিতেন  ও ঠিকমত খাওয়া দিত না। পান থেকে চুন খসলে শুরু হত আমার উপর অমানবিক শারিরীক নির্যাতন । একদিন আমি নির্যাতন সইতে না পেরে দেশে আসার প্রস্তাব দিলে সৌদির বাসা মালিক আমাকে জানান যে, আজিজুল দালাল আমাকে ১৪ হাজার রিয়েলে বিক্রয় করে দিয়েছে। আমি সৌদি পুলিশের সহযোগিতায় দেশে ফিরে আসি।

এক পর্যায়ে মামলার ভয়ে স্থানীয় এক ব্যাক্তির মাধ্যমে ২০ হাজার টাকা প্রদানের আপোষ করায়। আমার মত আর কোন সুফিয়া যেন মানব পাচারকারী আজিজুলের খপ্পরে পড়ে সর্বস্ব না হারায়।

এলাকাবাসী জানান, বর্তমান সরকার এই মানব পাচারকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্সে থাকলেও আজিজুলের মত মানব পাচারকারীরা কিভাবে এলাকায় থেকে বেপরোয় গতিতে অসহায় নারীদের সর্বস্ব কেড়ে নিচ্ছে। মানব পাচারকারী আজিজুলের কর্মকান্ড বন্ধে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে এলাকার সচেতন  মহল।


এ ক্যটাগরির আরো খবর..