× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

ঝিনাইদহ প্রতিনিধি

মহেশপুরে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৪

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে

ঝিনাইদহের মহেশপুরে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪ জন। মঙ্গলবার সকালে মহেশপুর খালিশপুর সড়কের ভালাইপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-উপজেলার পান্তাপাড়া গ্রামের মৃত গনি হাজির ছেলে কাশেম মিয়া (৬০) ও ঘুগড়ী গ্রামের রিমা মালিতার ছেলে আলমগীর মালিতা (২৫)।

স্থানীয়রা জানায়, সিএনজি যোগে কয়েকজন যাত্রী মহেশপুর থেকে খালিশপুরের দিকে যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালি বোঝায় ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাশেম মিয়া ও আলমগীর হোসেন মারা যায়। আহত হয় আরও ৪জন। তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে ১ জনকে যশোর রেফার্ড করা হয়।

মহেশপু থানার ওসি মাহাব্বুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় আহতদের মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ থানায় রাখা আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..