× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

নোয়াখালী প্রতিনিধি  

নোয়াখালীতে জেলা মহিলা দলের বিক্ষোভ মিছিলও মানববন্ধন

ACP
হালনাগাদ: সোমবার, ১৪ মার্চ, ২০২২
নোয়াখালীতে জেলা মহিলা দলের বিক্ষোভ মিছিলও মানববন্ধন

চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রীর দাম কমানো দাবিতে নোয়াখালীতে জেলা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সোমবার (১৪ মার্চ) সকালে জাতীয়তাবাদী জেলা মহিলা দলের সভা নেত্রী ভিপি শাহানার নের্তৃত্বে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালন করে এবং পরে পুলিশের বাঁধা উপেক্ষা করে জজ কোর্ট সড়কে বিক্ষোভ মিছিল করে।

এর আগে মানববন্ধনে জেলা মহিলা দলের সভা নেত্রী ভিপি শাহানার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পারভীন আক্তার, জেলা মহিলা দলের কোষাধ্যক্ষ জোৎস্না আক্তার, জেলা মহিলা দলের সদস্য রৌশন আক্তার, নয়ন আক্তার, সোনাইমুড়ির সহ সভা নেত্রী তাসলিমা আক্তার লিমা, সুবর্ণচর মহিলা দলের আহবায়িকা আলেয়া বেগম, সদস্য সচিব নুরুন্নাহার, সেনবাগ পৌরসভার আহবায়ক মুনছুরা বেগম সহ প্রমুখ।

এ সময় বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, সরকার দেশ পরিচালনায় ব্যর্থ। যেভাবে দ্রব্য মূলের দাম লাগামহীন ভাবে বৃদ্ধি পেয়েছে, সাধারণ মানুষ আজ অসহায় হয়ে পড়েছে। তাই এ সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই।


এ ক্যটাগরির আরো খবর..