× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

মহা অষ্টমী ও কুমারী পূজা আজ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদক, অসিত কুমার ঘোষ(বাবু):  আজ মহা অষ্টমী। শারদীয় দুর্গাপূজার সবচেয়ে আকর্ষণীয় এবং জাঁকজমকপূর্ণ দিন আজ। দেবীর সন্ধ্যাপূজা আর রামকৃষ্ণ মিশনগুলোতে কুমারী পূজার মধ্য দিয়ে দিনটি পালন করবে হিন্দু ধর্মাবলম্বীরা। মহিষাসুরমর্দিনী দেবী দুর্গা সব অশুভ শক্তি বিনাশের প্রতীকরূপে পুজিত। ভক্ত-পূজারিরা সকাল থেকেই মণ্ডপগুলোতে সমবেত হন।

রামকৃষ্ণ মিশনগুলোতে কুমারী পূজার মধ্য দিয়ে দিনটি পালন করবে হিন্দু ধর্মাবলম্বীরা। কুমারী বালিকার মধ্যে শুদ্ধ নারীর রূপ চিন্তা করে তাকে দেবী মনে পূজা করবে ভক্তরা।

হিন্দুশাস্ত্র অনুসারে, সাধারণত ১ থেকে ১৩ বছরের অজাতপুষ্প সুলক্ষণা কুমারীকে পূজায় উল্লেখ রয়েছে। ব্রাহ্মণ অবিবাহিত কন্যা অথবা অন্য গোত্রের অবিবাহিত কন্যাকেও পূজা করার বিধান রয়েছে। বয়সভেদে কুমারীর নাম হয় ভিন্ন। শাস্ত্রমতে এক বছর বয়সে সন্ধ্যা, দুইয়ে সরস্বতী, তিনে ত্রিধামূর্তি, চারে কালিকা, পাঁচে সুভগা, ছয়ে উমা, সাতে মালিনী, আটে কুঞ্জিকা, নয়ে অপরাজিতা, দশে কালসর্ন্ধভা, এগারোয় রুদ্রানী, বারোয় ভৈরবী, তেরোয় মহালক্ষ্মী, চৌদ্দয় পীঠনায়িকা, পনেরোয় ক্ষেত্রজ্ঞ এবং ষোল বছরে আম্বিকা বলা হয়ে থাকে। এদিন নির্বাচিত কুমারীকে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে ঘাটে বসানো হয়।

রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দ বলেন, সকাল ৬৭টা ৩০মিনিটে অষ্টমী পূজা আরম্ভ হয়। পুষ্পাঞ্জলি শুরু হয় দুপুর ১২টায়। তিনি বলেন, পূজার উদ্দেশ্য- সব মানুষের কল্যাণ কামনা করা। সব ধর্মের, সব জাতির, সব বর্ণের মানুষের সুখ-শান্তি কামনা করা। আজ রামকৃষ্ণ মঠ ও মিশনে সকাল ১১টায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে।

নিরাপত্তার বিষয়ে তিনি বলেন- পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন বাহিনীর নিরাপত্তাকর্মীরা সার্বক্ষণিক পূজামণ্ডপগুলোতে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। আশা করছি, সবার সহযোগিতায় সব কটি অনুষ্ঠান সুষ্ঠুভাবে শেষ করতে পারব।

সরেজমিন দেখা যায়, রাজধানীর সব পূজামণ্ডপে ভোর থেকেই ভক্ত-পূজারিরা দলে দলে আসতে শুরু করেন। রামকৃষ্ণ মঠ প্রাঙ্গণে সকাল ৬টা থেকেই শত শত দর্শক ভক্তবৃন্দ উপস্থিত হন। ৬টা ২৫ মিনিটে পূজা শুরু হয়।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায় বলেন, শারদীয় দুর্গোৎসবের মধ্য দিয়ে মানবজাতির এই শাশ্বত সংগ্রামের বার্তাই ঘোষিত হয়। দেবী দুর্গা মাতৃস্বরূপা, শক্তিরূপিনী। অসুর নিধন করে তিনি শুভবুদ্ধির পথ দেখান।

তিনি বলেন, রোববার (আজ) মহা অষ্টমী পূজা। আগামীকাল শুক্রবার মহানবমী। শনিবার সকালে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব। পূজা উপলক্ষে অতিথি আপ্যায়ন, প্রসাদ বিতরণ, গরিব-দুঃখী মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হচ্ছে। এ ছাড়া আলোকসজ্জা, আরতি প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে বলেও তিনি জানান।

 


এ ক্যটাগরির আরো খবর..