× Banner
সর্বশেষ
মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব

পিআইডি

মহাসড়কের পাশে হাট বসতে পারবে না -স্বরাষ্ট্র উপদেষ্টা

Kishori
হালনাগাদ: সোমবার, ১৯ মে, ২০২৫
মহাসড়কের পাশে হাট

মহাসড়কের পাশে হাট বসতে পারবে না। গরুর হাটগুলোতে যেন শৃঙ্খলা থাকে। গরু রাস্তায় নামাতে পারবে না। গাড়ি হাটের ভেতরে নিয়ে গরু নামাতে হবে। যে পথেই যে পরিবহনে করে গরু পরিবহন করা হবে সেখানে ব্যানার দিয়ে হাটের নাম লিখতে হবে। বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১৯ মে) সচিবালয়ে অনুষ্ঠিত ঈদে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সংবাদ ব্রিফিং এ তিনি একথা বলেন।

তিনি বলেন, ঈদের পাঁচ দিন আগে এবং পরের তিন দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। কোনো সময়েই রাতে বাল্কহেড চলাচল করবে না। গণপরিবহনগুলোতে অতিরিক্ত যাত্রী পরিবহন করতে পারবে না। মানুষ পশু উভয় ক্ষেত্রেই এ নির্দেশনা প্রযোজ্য। যারা এ নির্দেশনা মানবে না তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলাবাহিনী ব্যবস্থা নেবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিবছরের মতো ঈদের আগে আমরা আইন-শৃঙ্খলা কমিটির সভা করলাম। এখানে বিভিন্ন মন্ত্রণালয়সহ বিভিন্ন সেক্টরের অনেকেই ছিলেন। আপনারা জানেন যে, আমাদের গরুর হাটগুলো শৃঙ্খলার মধ্যে থাকে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি দেশের বিভিন্ন জায়গা থেকে যেসব গরুর গাড়ি আসবে, সেসব গাড়ির সামনে সুনির্দিষ্ট হাটের তথ্য থাকতে হবে। যেখানে সেখানে গরু নামাতে পারবে না। রাস্তায় গরু না নামিয়ে নির্ধারিত স্থানে নামাতে হবে।

তিনি আরও বলেন, প্রতিটি হাটেই আনসার রাখতে হবে। কিছু হাটে ৭৫ জন করে আবার কিছু হাটে কম-বেশি হতে পারে। নিরাপত্তার পাশাপাশি গরুর চিকিৎসক থাকতে হবে। কোনোভাবেই যেন অসুস্থ গরু বিক্রি না হয়। অনেক সময় গরুর আঘাতে মানুষ আহত হন, এজন্য ফাস্ট এইডেরও ব্যবস্থা রাখতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বছর শতকরা ৫ টাকা হাসিল নিলেও আগামী বছর ৪ টাকা নিতে হবে। টেন্ডার হয়ে যাওয়ায় এ বছরই এটা করতে পারলাম না। এ নিয়ে আমরা সংশ্লিষ্টদের জানিয়েছি। আর ঈদের ৫ দিন আগে থেকে বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। ঈদের পর ৩ দিন চলাচল বন্ধ থাকবে। এটা কোনো অবস্থায় রাতে চলতে পারবে না।


এ ক্যটাগরির আরো খবর..