মহারাষ্ট্রের করোনা হাসপাতালে আগুন, ১৩ আইসিইউ রোগীর মৃত্যু

মহারাষ্ট্রের করোনা হাসপাতালে আগুন, ১৩ আইসিইউ রোগীর মৃত্যু

ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি করোনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আইসিউতে ভর্তি থাকা অন্তত ১৩ রোগীর মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোর রাতে রাজ্যের রাজধানী মুম্বাই থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে ভিরার শহরে বিজয় বল্লভ হাসপাতালে এই আগুন লাগে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, রাত ৩টার দিকে পালঘর জেলার ওই হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে। এতে রোগী ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস।

ওই হাসপাতালে প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা দিলীপ শাহ জানিয়েছেন, আগুন লাগার ঘটনার সময় সেখানে প্রায় ৯০ জন রোগী ভর্তি ছিলেন। আগুনে ১৩ জনের মৃত্যু হয়েছে। যে ২১ জন রোগীর অবস্থা সংকটজনক ছিল, তাদেরকে অন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।

আগুন লাগার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।