× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

খেলা ডেস্ক

মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাটবিন্টন প্রতিযোগিতা

admin
হালনাগাদ: শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাটবিন্টন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক : এস আর মাল্টিমিডিয়া প্রডাকশন হাউজের পৃষ্টপোষকতায় ও হুজুরের বাড়ী যুব সমাজের আয়োজনে সায়দাবাদ দরবার শরীফ রোডে শুক্রবার সন্ধায় ‘ক্রীড়া শক্তি ক্রীড়া বল মাদক ছেড়ে মাঠে চল’ স্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাটবিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ টুনামেন্টের উদ্বোধন ও মোনাজাত পরিচালনা করেন দেওয়ান মোঃ সাইদুর রহমান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও এস আর মাল্টিমিডিয়া প্রডাকশন হাউজের সত্বাধিকারী এডভোকেট শাহিদা রহমান। টুনামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন রায়হান সিমান্ত, হিরা মামুন, শাহ্ হাবিব, রবিউল হক, বাদল ভূইয়া, অপুর্ব, মনির, স্বাধীন দেওয়ান, হিমেল দেওয়ান, ইব্রাহিম, নাসিরম, শিশির, রাসেল, নাসির, রাব্বি, স্বাক্ষর, রাজ, সজল, মসিউর, আজমির, আরাফাত, সানি, জীবন, প্রান্ত শাহেদ, মোঃ সুরুজ দেওয়ান, মোঃ জুয়েল দেওয়ান, হাজী মোঃ ইয়াকুব আলী, মোঃ আনোয়ার দেওয়ান, মনির হোসেন (বড়), হিমেল দেওয়ান প্রমুখ।
টুনামেন্ট উদ্বোধনকালে দেওয়ান মোঃ সাইদুর রহমান বলেন, খেলাধুলা মন ও শরীরকে যেভাবে সতেজ রাখে, সেভাবেই খারাপ কাজ থেকে দূরে রাখে। কিশোর ও যুবকদের একাডেমিক শিক্ষার পাশাপাশি খেলাধুলায় মনযোগী হতে হবে।  তিনি দোয়া ও মোনাজাতে মহান বিজয় অর্জনে যাদের আত্মত্যাগ তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এস আর মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউজ সব সময় ইতিবাচক কর্মকান্ডের মাধ্যমে সমাজকে সচেতন করতে বিভিন্নমুখী কর্মসূচি পালন করে থাকে। প্রধান অতিথি আগামী দিনেও সকল ইতিবাচক বিনোদন ও ক্রীড়া কর্মকান্ডকে উৎসাহ দিতে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..