× Banner
সর্বশেষ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক -বাণিজ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ, এমপিও শিক্ষক ও ঋণখেলাপিরা অযোগ্য মোদির পদত্যাগ দাবিতে দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষার্থী আন্দোলনে পুলিশি ব্যবহারের প্রতিবাদ আট অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার

মহান বিজয় দিবসে গরিব-দুঃস্থ মানুষের জন্য ‘ফ্রি মেডিকেল ক্যাম্পের’ আয়োজন

Biswajit Shil
হালনাগাদ: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ মহান বিজয় দিবস উপলক্ষে গরিব দুঃস্থ মানুষের জন্য ‘ফ্রি মেডিকেল ক্যাম্পের’ আয়োজন করছে বাগআচড়ার রুবা ক্লিনিক কর্তৃপক্ষ।
সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের দিন বাগআঁচড়া সাতমাইলস্থ ‘রুবা ক্লিনিকে’ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই কার্যক্রম।
বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ কবীর বকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করবেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গ্রামের সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বাংলাদেশ ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির শার্শা উপজেলার সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ হযরত মাওলানা খায়রুল আলম।
রুবা ক্লিনিকের সত্বাধিকারি ডা.এস এম আহসান হাবিব রানা বলেন, প্রতি বছরের ন্যায় এবারো মহান বিজয় দিবসের দিন গরীব ও দুঃস্থ মানুষের জন্য ‘ফি মেডিকেল ক্যাম্পের’ আয়োজন করা হয়েছে।সর্বসাধারনের জন্য ফ্রি ব্যবস্থাপত্র দেওয়া হবে, তবে প্রকৃত দুঃস্থদের জন্য ফ্রি পরীক্ষা নিরিক্ষা ও ঔষধের ব্যবস্থা করা হবে।
ফি মেডিকেল ক্যাম্পে রুগী দেখবেন ডা. এস এম আহসান হাবিব রানা ও ডা. জেরিন আফরোজ নিপু।


এ ক্যটাগরির আরো খবর..