মহানগর পূজা কমিটির সহসাংগঠনিক সম্পাদকের ভগ্নিপতি সড়ক দুর্ঘটনায় নিহতে শোক প্রকাশ

মহানগর সার্বজনীন পূজা কমিটির সহ সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার সাহার ভগ্নিপতি নারায়ণ চন্দ্র সাহা আজ সকালে রিক্সা করে ১০ বছরের ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার পথে মিরপুরে সাকুরা পরিবহণের বাস রিক্সাকে ধাক্কা দিলে নারায়ণ চন্দ্র সাহা গুরুতরভাবে আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আহত সন্তান চিকিৎসাধীন অবস্থায় আছেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী জয়ন্ত সেন দীপু ও সাধারণ সম্পাদক এডভোকেট তাপস কুমার পাল, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি ডি. এন. চ্যাটার্জী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্যামল কুমার রায় এবং বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি নির্মল কুমার চ্যাটার্জী তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। সেই সাথে ঘাতক বাস চালকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।