মহম্মদপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

মহম্মদপুর প্রতিনিধি (মাগুরা):  মহম্মদপুর উপজেলা পরিষদ সভা কক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহণ করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসকে নুরুজ্জামান, সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল মান্নান, আমিনুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওসমান আলী, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নাজনীন রব্বানী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রেজাউর রহমান রিজু, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আঃ হাই মিয়াসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় কর্মকর্তাবৃন্দ।

আলোচনা শেষে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।