পাইকগাছা সাংবাদিক জোটের কমিটি গঠন

পাইকগাছা সাংবাদিক জোটের কমিটি গঠন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি- পাইকগাছা সাংবাদিক জোটের কার্যনির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। প্রকাশ ঘোষ বিধান-কে সভাপতি ও প্রবাসী দিগন্তের বার্তা সম্পাদক শেখ সেকেন্দার আলীকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার সকাল ১১ টায় কপিলমুনিস্থ সাংবাদিক জোটের অস্থায়ী কার্যালয় মেসার্স রহমান ট্রেডার্সে জোটের আহবায়ক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে জোটের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন, সহ- সভাপতি এস এম আব্দুর রহমান, যুগ্ন-সাধারণ সম্পাদক এ.কে আজাদ, কোষাধ্যক্ষ জি এম মোস্তাক আহমেদ, দপ্তর সম্পাদক সবুর আল আমীন, নির্বাহী সদস্য শেখ আব্দুল গফুর, শেখ আসলাম হোসেন ও সাইফুল ইসলাম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।