বিহারে মসজিদে লুকিয়ে থাকা ১০ বিদেশী ও দুজন উত্তর প্রদেশের মাওলানা গ্রেফতার

বিহারে মসজিদে লুকিয়ে থাকা ১০ বিদেশী ও দুজন উত্তর প্রদেশের মাওলানা গ্রেফতার

মহামারি করোনাভাইরাস আক্রমণে ভারতসহ সারা বিশ্ব। বিহারের পাটনায় কির্গিস্তানের ১০ এবং উত্তর প্রদেশের দুই নাগরিককে করোনায় সংক্রমিত হওয়ার সন্দেহে গ্রেফতার করা হয়েছে। তাঁদের নমুনার পরীক্ষার জন্য এইমসে পাঠানো হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, পাটনার দীঘা থানা এলাকার কুর্জী মোহল্লার একটি মসজিদে ১০ জন বিদেশী মাওলানা লুকিয়ে ছিলেন। খবর পেয়ে স্থানীয় পুলিশ তাদের গ্রেফতার করেছে। এছাড়াও অন্য দুজন ভারতীয়কে গ্রেফতার করেছে। করোনা ভাইরাসের পরীক্ষার জন্য তাঁদের এইমসে পাঠানো হয়েছে।

প্রাপ্ত খবর অনুযায়ী, পাটনার কুর্জির গেট নম্বর ৭৪ এর পাশের একটি মসজিদে বিদেশী নাগরিকদের লুকিয়ে রাখা হয়েছিল। এলাকাবাসী যখন এই খবর পায়, তখন তাঁরা হাঙ্গামা শুরু করে দেয়। হাঙ্গামার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় আর বিদেশী নাগরিকদের গ্রেফতার করে।

স্থানীয় থানার ইনচার্জ মনোজ কুমার বলেন, যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁদের মধ্যে কির্গিস্তানের ১০ জন ইসলামিক মাওলানা আর উত্তর প্রদেশের দুজন আছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।