× Banner
সর্বশেষ
জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি

মসজিদের সংখ্যা বৃদ্ধিতে পুতিনের সন্তোষ প্রকাশ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশে মসজিদের সংখ্যা বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন। রাশিয়ার গ্রান্ড মুফতি তালাত তাজউদ্দিনের সঙ্গে এক সাক্ষাতে তিনি এ সন্তোষ প্রকাশ করেন। রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বাশকোরতোস্তান প্রজাতন্ত্রের রাজধানী উফা নগরীতে বুধবার রাতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রেসিডেন্ট পুতিন বলেন, ২০০০ সালে এই প্রজাতন্ত্রে মাত্র ১৬টি মসজিদ থাকলেও বর্তমানে সেই সংখ্যা ১,২০০-তে উন্নীত হয়েছে বলে তাকে কর্মকর্তারা তথ্য দিয়েছেন। এ প্রক্রিয়াকে সন্তোষজনক বলে উল্লেখ করেন তিনি। ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়ায় মসজিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বোঝা যায় এদেশে ইসলামে প্রসার ঘটছে।

রাশিয়ার গ্রান্ড মুফতি তালাত তাজউদ্দিনের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাশিয়ায় ইসলাম প্রবেশ ও এই ঐশী ধর্ম বিস্তারের ইতিহাস নিয়ে আলোচনা হয়। বৈঠকের আগে প্রেসিডেন্ট পুতিন উফা জামে মসজিদ পরিদর্শন করেন।

রাশিয়ার মুসলিম অধ্যুষিত প্রজাতন্ত্রগুলোর মধ্যে বাশকোরতোস্তান অন্যতম। এক লাখ ৪৩ হাজার বর্গকিলোমিটার আয়তনের এই প্রজাতন্ত্রের জনসংখ্যা প্রায় ৫০ লাখ। এছাড়া, রাশিয়ার মোট ১৪ কোটি ৬০ লাখ জনসংখ্যার মধ্যে মুসলমানের সংখ্যা ২ কোটিরও বেশি।


এ ক্যটাগরির আরো খবর..