বালুচর জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন শুভ উদ্বোধন

বালুচর জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন শুভ উদ্বোধন

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের বালুচর জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার বাদ আছর মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক শহিদুল ইসলাম ভিত্তি প্রস্তর স্থাপন শুভ উদ্বোধন করেন।

এ সময় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মধুখালী উপজেলা শাখা ও মধুখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান, মধুখালী রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান সরদার, মধুখালী পৌর আওয়ামীলীগের ১ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক আশিকুর রহমান নান্নু, বালুচর জামে মসজিদ কমিটির সভাপতি ওবায়দুর রহমান লিওন, সাধারন সম্পাদক ওহিদুল ইসলাম, ২নং ওয়ার্ডের ইউ.পি. সদস্য মোস্তফা শেখ, আড়পাড়া গ্রামের বিশিষ্ঠ সমাজসেবক রাকিবুল ইসলাম, সাবেক সভাপতি ও জমিদাতা আঃ আলীম মোল্যা, সবুর মোল্যা, মেহেদী হাসান, সুজন, ক্যাশিয়ার নায়েব আলী, মুসল্লী আলতাফ শেখ সহ বালুচর জামে মসজিদের এলাকার বিশিষ্ট মুরুব্বীয়ান ও যুবক ছাত্ররা উপস্থিত ছিলেন।

ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে মধ্য আড়পাড়া জামে মসজিদের খতিব আশরাফুজ্জামান জামান মোনাজাত করেন। উদ্বোধনী অনুষ্ঠানের আগে বালুচর জামে মসজিদে সংক্ষিপ্ত এক বক্তব্যে উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন মসজিদ নির্মাণে সবাইকে যার যার সামর্থ অনুযায়ী এগিয়ে আসতে হবে। তিনি মসজিদের ঢালাই কাজের জন্য ১০বস্তা সিমেন্ট দান করেন এবং মসজিদে আসা যাওয়ার জন্য ৪০০মিটার ইটের রাস্তা সরকারীভাবে মেরামত করে দেওয়ার ঘোষণা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।