× Banner
সর্বশেষ
গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই – তথ্যমন্ত্রী কক্সবাজার থেকে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী ঢাকার খালগুলোর সীমানা চিহ্নিত করতে পৃথক দুটি কমিটি গঠন দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় প্রকৌশলীদের জন্য ইতিবাচক কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে – আইনমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পাইলটিং স্কিম চালু হবে -স্বাস্থ্যমন্ত্রী মধুখালী উপজেলার কামারখালী বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি জাদুঘরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন – পররাষ্ট্রমন্ত্রী ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই – প্রধানমন্ত্রী শার্শার কায়বা সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৪৩৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ইয়াবাসহ এক যুবক আটক শ্রীচৈতন্য দেব এর তিরোধান দিবস আজ

ডেস্ক

৫০টি শিল্প ইউনিট ও প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২২ অক্টোবর, ২০২২
দেশের মাটি ও মানুষ

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী বুধবার (২৬ অক্টোবর) ৫০টি শিল্প ইউনিট ও প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২১ অক্টোবর) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন।

তিনি বলেন, আগামী বুধবার (২৬ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের অর্থনৈতিক অঞ্চলে ৫০টি শিল্প ইউনিট, প্রকল্প ও ভবন উদ্বোধন করবেন। বেজার আটটি ভেন্যু ভার্চুয়ালি এই অনুষ্ঠানের আয়োজন করবে।

তিনি জানান, এর মধ্যে ২৯টি শিল্প ইউনিটে এখন পর্যন্ত ৬১০ মিলিয়ন বিনিয়োগ করা হয়েছে এবং আরও এক হাজার ৯২২ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে।

উদ্বোধন হতে যাওয়া অর্থনৈতিক অঞ্চলের মধ্যে রয়েছে চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে (বিএসএমএসএন) চারটি কারখানার বাণিজ্যিক কার্যক্রম, জামালপুর অর্থনৈতিক অঞ্চল, শ্রীহট্ট ইজেড এবং সাবরাং ট্যুরিজম পার্কের প্রশাসনিক ভবন।

এ ছাড়া বিএসএমএসএন অঞ্চলে ২০ কিলোমিটার শেখ হাসিনা সরণি, ২৩০ কেভিএ গ্রিডলাইন ও সাবস্টেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..