× Banner
সর্বশেষ
শিশুর মতোই গাছের চারার পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী সব ধর্মের প্রতি সহনশীলতা বজায় রেখে নিজ ধর্ম চর্চার আহ্বান তথ্যমন্ত্রীর মানবপাচার প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনা শক্তিশালী করতে আইওএমের সহযোগিতা বাড়ানোর ওপর জোর খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারি পরিসেবার আওতায় আনতে ওয়ান স্টপ সার্ভিস চালু করার দাবি  বেনাপোল সিমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ উদ্ধার  জনগণের আস্থা ছাড়া রাজনীতি টেকসই নয়: তথ্যমন্ত্রী শিক্ষকের শ্লীলতাহানির অভিযোগের পর ‘থলের বিড়াল’ বের হতে শুরু ১৮০ দিনের কর্মসূচিতে জনসেবার মানোন্নয়ন ও স্থানীয় সরকার শক্তিশালীকরণে গুরুত্ব কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত

পিআইডি

মরিশাসের শ্রমমন্ত্রীর সাথে সেদেশে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
মরিশাসের শ্রমমন্ত্রীর সাথে

মরিশাসে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জকি আহাদ আজ মরিশাস প্রজাতন্ত্রের শ্রম, মানবসম্পদ উন্নয়ন ও প্রশিক্ষণ মন্ত্রী সুদেশ সাতকাম ক্যালিচার্নের সাথে সাক্ষাৎ করেছেন।

মরিশাসের শ্রমমন্ত্রী হাইকমিশনার জকি আহাদকে তাঁর অফিসে অভ্যর্থনা জানান এবং উভয় পক্ষ বাংলাদেশ ও মরিশাসের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। হাইকমিশনার মরিশাসের শ্রমমন্ত্রীকে অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান। সাক্ষাতকালে উভয় পক্ষ বাংলাদেশ ও মরিশাসের দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক অভিন্ন স্বার্থ সম্পর্কিত বেশ কয়েকটি বিষয় তুলে ধরেন।

উভয় দেশের উচ্চপর্যায় সফর, মারিশাসে বাংলাদেশি কর্মী নিয়োগ ও রেমিট্যান্স প্রেরণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তাঁরা আলোচনা করেন। কর্মী নিয়োগ বিষয়ে আলোচনার সময় হাইকমিশনার বাংলাদেশ থেকে আরো দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগসহ রেমিট্যান্স প্রেরণের সুযোগ তৈরির বিষয়ে গুরুত্বারোপ করেন। মরিশাসের শ্রমমন্ত্রী প্রক্রিয়াধীন সমঝোতা স্মারক চূড়ান্তকরণে বাংলাদেশ হাইকমিশনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

হাইকমিশনার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর পক্ষ থেকে মরিশাস প্রজাতন্ত্রের শ্রমমন্ত্রী সুদেশ সাতকাম ক্যালিচার্নকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।


এ ক্যটাগরির আরো খবর..