আমির সোহেলঃ ভক্তের কাছে ছাত্তার বয়াতী অথবা বয়াতী ছাত্তার, সমসাময়িকের কাছে তিনি ছাত্তার ভাই, আব্দুল ছাত্তার বেপারী। নিজের কাছে ছাত্তার গায়েন মনে করেন । আর আমাদের কাছে তিনি ছাত্তার বয়াতী। চেহরায় ভাঙন শুরু হয়েছে। চামড়া কুঁচ-কুঁচ। মাথার চুল তাও পাটের মতো। পাঞ্জাবী-পাজামায় খাঁটি বাংগালী। কিছুদিন আগেও তিনি শুধু কালকিনির গ্রামের বাউল-মরমি গান শোনা মানুষের কাছে শ্রদ্ধেয় ছিলেন। ইতোমধ্যে তিনি তাঁর গান নিয়ে বৃহত্তর ফরিদপুরের গ্রামসমূহের সীমা ডিঙ্গিয়ে পৌঁছে গেছেন গোটা বাংলাদেশ।
আধুনিক মানুষেরা এখন তাঁর গানকে মূল্যায়ন করতে শুরু করেছেন। বিশেষ করে অর্থনৈতিকভাবে তাঁর দিকে যেভাবে এগিয়ে যাওয়া উচিৎ ছিলো, আমরা তা পারিনি। বেশিরভাগ পত্রিকাগুলো যেনো প্রতিভা নয়, ক্ষমতা আর প্রভাবের সন্ধানে, আর সাধারণভাবে তারা এই প্রতিভাকে মূল্যায়ন করে থাকেন যা বিশাল সমুদ্রের জোয়ার-ভাটা ডিঙিয়ে নৌ-বন্দরে এসে নোঙর ফেলেছে। যে এখনো সমুদ্রের মধ্যখানে, সম্ভব হলে তার দিকে সাহিয্যের হাত এগিয়ে দাও। তিনি এক অবহেলিত গ্রাম্য কৃষকের ছেলে, প্রথম জীবনে নিজেও রাখালি পেশায় ছিলেন, লেখাপড়াও নিজের প্রচেষ্টায় মাত্র ৮ম শ্রেনি প্রযর্ন্ত পড়েছেন। এতো শূন্য থেকে শুরু করে গান লিখে কতটুকু প্রতিভা থাকলে সম্ভব? তা বিবেচনার দাবি রাখে। ছাত্তার বয়াতী প্রতিভা পুথি ও জারী দিয়ে শুরু। তিনি সারাজীবন মাটির কাছাকাছি থেকে মাটি ও মানুষের কথা লিখে গানের জগতে দ্রুবতারার মতো একটা আসন করে নিয়েছেন। মাদারীপুর জেলার কালকিনি থানার এনায়েত নগর ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে ১৯৪৫ সালে জম্মগ্রহন করেন। পিতা মৃত্যু লালচান বেপারী, গ্রামের এক দরিদ্র কৃষক ছিলেন। দারিদ্রতার কারণে ছাত্তার বয়াতী যে বয়সে স্কুলে যাওয়ার কথা সেই বয়সে গেলেন গরু নিয়ে মাঠে যান।
তিনি বলেন, গরীব ঘরে জন্ম আমার আজও মনে পড়ে, ছোটবেলা বাস করিতাম ছোট্ট কুড়ে ঘরে, এই যে কুড়ে ঘরের কথা ছাত্তার বয়াতী তাঁর গানে বলেছেন, এর অবস্থা এতোই করুন ছিলো যে, বৃষ্টির দিনে মাঝে মধ্যে ঘরের ভেতর তালপাতা ব্যাবহার করতে হতো। ছাত্তার বয়াতীর প্রথম জীবনের কথা গানের ভাষায় আমরা তাঁর কাছ থেকে শোনতে পারি এই কথাটা। তিনি ‘অনেক গুনিজনদের নিয়ে গানে লিখেছেন‘ মাঠে চড়াইরতাম গরুর পাল আজও আমার মনে পড়ে। তখন ছিলো পাকিস্তান শাসন। ছাত্তার বয়াতী বর্ণ অক্ষর শিখলেন, যুক্ত অক্ষর লেখাপড়া শিখলেন। অভাবে স্কুল বন্ধ হয়ে গেলো। ছাত্তার বয়াতী একাডেমিক লেখাপড়া এখানেই ইতি। প্রতিভার স্বাক্ষরতো আমরা দেখতে পাই তাঁর জারি, সারি, মারফতি, মুর্শিদি, মরমি, গণসঙ্গিত, ভক্তিমূলক গান সমূহে। তিনি বিভিন্ন কেটাগ্ররীতে মাদারীপুর জেলা শিল্পকলা ও পরিবার পরিকল্পনা বিষয়ক পল্লী গায়ক দল প্রশিক্ষন প্রকল্প থেকে সার্টিফিকেট পেয়েছেন। ছাত্তার বয়াতী শুধু সংখ্যায় নয়, বিষয়, বর্ণনা, শৈল্পিকতা, স্বচ্ছতা এবং স্বাতন্ত্রতায় সত্যই আমাদের স্বদেশী সুরের গানের সম্রাট। তাঁর গানে দেশ, জাতি, সমাজ, রাজনীতি, ইতিহাস, মানুষের সুখ-দুঃখ মিশে আছে। তিনি আধ্যাত্মিক পুরুষ।’ তবে তিনি সমাজ, রাজনীতি, পরিবার বিমূখি ‘ফানাফিলাহ’ নয়, মঞ্চে সমসাময়িক বিষয়ে স্বরচিত গান গেয়ে সকলের প্রশংসা অর্জন করেছেন। তবে ছাত্তার বয়াতী কোন প্রকার দলীয় রাজনীতির সাথে জড়িত না। তিনি আজীবন মজলুম মানুষের মুক্তির স্বপ্নে নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে গান লিখেছেন, গান গেয়েছেন। স্বাধীনতার স্বপ্নে, মানুষের অর্থনৈতিক মুক্তির কাকুতি নিয়ে ছাত্তার বয়াতী বিভিন্ন সময় বিভিন্ন মঞ্চে গিয়ে গান না গাইলেও তিনি নেতাদের রাষ্ট্রীয় কর্তাদের লুটপাট, চুরি, বাটপাড়িতে হতাশার‘ কথা গানে সর্বশ্রেণির মানুষের সুখ-দুঃখ, আশা-হতাশা, প্রতিবাদ-সংগ্রাম সবই এসেছে। ছাত্তার বয়াতী অনেক গানে রঙতামশা করেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে দিয়েছেন।
যেমন তাঁর মাদক নিয়ে জারী/সারী গান আমাদেরকে প্রায় কাতর করে ফেলে। যদিও তিনি গানটি লিখেছেন মাদকদ্রক হলো সমাজের দুশমন-আমরা বাংলার জনগন, কিন্তু প্রচন্ড রকমের আধ্যাত্মিক চিন্তা এই গানে আবার তিনি বলেন, আ এই মিনতি করিরে সোনা পনুভু ইলমা আমারে/তুই আমারে রব লিরে পাগল আমার সকল নিয়ারে হারে পাগল বানালিরে আমারে/বন্দি নিত্য নিরঞ্জন পতিত পবন, শামিরণ বসিমন লতিমন ঘমিরন নাম তোমার/গাছে আর মাছে দারুন পয়সা আছে, করে সবে কাজ কেহ বসে থেক না/পলকে পার হইয়া নবী,আমারে পাগল বানালি/কোন দোসেতে গেলা ছারিয়া, জীবনের চিঠি খানা দিও বন্ধুর বাড়ী/ঊজান গাংগে সুজন বেয়ে যায়, সোনার নাম সকাল বেলায়/পাল টেনে দেও পবন থাকিতে/চিঠি চলে যাও চলে যাও পরান বন্ধুর কাছে/আয়রে ভাই আয়রে চাষি ভাই কাচি হাতে সোনার খেতে ধান কাটিতে যাই/সোনার দেশে সোনার পাখি ডাকছে পাখি কুহু, মন্দিরে বাজিলো গন্ট, মসজিদে কয় আল্লাহু। ছাত্তার বয়াতী প্রায়ই আসেন আমাদের প্রেসক্লাবে ও উপজেলায়। এই সূত্রে আমি খুব কাজ থেকে তাঁকে দেখার সুযোগ পেয়েছি। আমার সাথে তাঁর অন্তরঙ্গ সম্পর্ক। আমার মতে ‘ছাত্তার বয়াতী আল¬াহর খাস লোক’, তাঁর যুক্তি হলো ‘আল¬াহর সাথে খাস সম্পর্ক না থাকলে তিনি এতো দিন সম্মানের সাথে জীবনযাপন পারতেন না। তা ছাড়া ছাত্তার বয়াতী সম্পদের লোভ, খ্যাতির মোহ এবং হিংসা-বিদ্ধেষ নেই।
প্রিয় পাঠক, এতক্ষণ যাঁর সম্পর্কে বলেছি তিনি হলেন মাদারীপুর জেলার কালকিনি থানার এনায়েত নগর ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে ১৯৪৫ সালে জম্মগ্রহন করা কথাকবি আঃ সাত্তার বয়াতী….. এ ব্যক্তিত্বের শৈশব ও সংঙ্গীতজীবনসহ নানা বিষয় কথা বলেন দি নিউজের বিশেষ প্রতিবেদক….. মো.আমির সোহেল।
দি নিউজ: আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই
বয়াতী: বলেন, কি বলবেন আমার মত গরীব গায়েনের সাথে
দি নিউজ : প্রত্যেক শিল্পীর প্রেরণার কিছু কিংবা একটি উৎস থাকে। আপনার সেই উৎস কি?
ছাত্তার বয়াতী: আমারও উৎস আছে। আমি তো গানে আমার কথা বলি। তাই আমার মতো মানুষ যারা ওদের কথা আমার গানে এসে যায়। আমি শোষণ নির্যাতনের বিরুদ্ধে কথা বলি। আমরা এই সমাজের শোষিত, বঞ্চিত, নির্যাতীত মানুষ। আমরা দুঃখ-কষ্টে আছি। আমার কথা বলতে গিয়েই এই শ্রেণীর সবার কথা এসে যায়। এটা-ই আমার গানের উৎস।
দি নিউজ : আপনাদের বিয়ে কি প্রেম ঘটিত?
ছাত্তার বয়াতী: না, না। প্রেম ঘটিত নয়। আমাদের বিয়ে পারিবারিক।
দি নিউজ : আরেক প্রশ্নের উত্তরে দেখলাম আপনি বেহেস্ত, দোজখের কথা বলেছেন?
ছাত্তার বয়াতী : দেখো কোরআন আল¬াহর বাণী তা আমি বিশ্বাস করি। কিন্তু তার অপব্যাখ্যা কিংবা সুবিধাবাদী ব্যাখ্যা আমি মানি না। বেহেস্ত-দোজখতো দুনিয়াতেই আছে। যারা দুঃখী তারা কষ্ট পাচ্ছে। আর যারা সুখী তারা বেহেস্তের মতো আছে। পরকালেও বেহেস্ত-দোজখ আছে তা আমি বিশ্বাস করি। যারা আল¬াহ-রাসুলের প্রতি বিশ্বাস রেখে সুকাজ করে তারা পরকালে বেহেস্তে যাবে। এবং যারা মন্দকাজ করে তারা দোজখে যাবে। এটাই আমার বিশ্বাস।
দি নিউজ : বয়াতীরা তো অনেকে বাম, নাস্তিক বা কমিউনিস্ট হয়। এ সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কি?
ছাত্তার বয়াতী: কে কি বলে তাতে আমার কি যায়, আমি কিন্তু নাস্তিক নই। আমি আল¬াহ্র বিশ্বাসী এবং সর্বদা প্রার্থনা করি আমার শেষ নিঃশ্বাস যেনো ত্যাগ হয় আল¬াহ আল¬াহ বলে। এটাই আমার শেষ কথা। তারা আমায় নাস্তিক কিংবা যাই বলুক। আমি যে শোষণের বিরুদ্ধে বলি তাই অনেকে ভাবে কমিউনিস্ট। আমি কমিউনিস্ট বা নাস্তিক নয়। আমি আমার প্রভুর বিশ্বাসী। যারা আমাদের উপর অন্যায় করে আমি তাদের বিরুদ্ধে বলি। এটা আমার চরিত্র। এটা ইসলামের বৈশিষ্ট্য।
দি নিউজ : মাদারীপুরের আপনার প্রিয় বাউল বা মরমী কবি কারা?
ছাত্তার বয়াতী: অনেক আছেন। যেমন মনে করেন মরমী কবিদের মধ্যে কালাম বয়াতী, নজরুল বয়াতী, শিকিম বয়াতী, নাসির দেওয়ান, ইসমাইল দেওয়ান, সায়েদুর দেওয়ান, সিদ্দিক দেওয়ান, সামচু বয়াতী, মান্নান দেওয়ান, হালিম সরকার, ইব্রাহিম হাওলাদার প্রমূখ।
দি নিউজ : বাউল-মরমী-মালজুরার মধ্যে ব্যবধান কি?
ছাত্তার বয়াতী: বাউল হলো এই যে আমরা রাই-শ্যাম ইত্যাদি নিয়ে গেয়ে থাকি। মরমী হলো ভক্তিমূলক ভাবে মনের কথা গানের ভাষায় প্রকাশ। আর মালজুরা হলো একটি বিষয় নিয়ে প্রশ্ন-উত্তরের মাধ্যমে গান গাওয়া।
দি নিউজ : আপনার জীবনে সব চাইতে আশ্চর্যজনক ঘটনা কি?
ছাত্তার বয়াতী: জীবনের একেক অবস্থায় একেকটি আশ্চর্যজনক ঘটনা। বিশেষ করে বাংলাদেশের প্রতিটি ঘটনাই আশ্চর্যজনক। রাজনীতি-অর্থনীতি-সমাজ নীতি সব ব্যাপারেই আশ্চর্য হতে হয়।
দি নিউজ : তা হলে বলুন সব চাইতে আনন্দদায়ক ঘটনা?
ছাত্তার বয়াতী: আমরা আনন্দ গান গেয়েই পেয়ে থাকি। তাছাড়া যারা মানুষের সেবা করে তাদেরকে দেখলে আমি আনন্দ পাই।
দি নিউজ : দুঃখজনক ঘটনা?
ছাত্তার বয়াতী: মানুষকে মানুষ হিসেবে দেখা হচ্ছে না। মানুষ তার প্রকৃত মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছে। মানুষের আজ এই সমাজে বেঁচে থাকার অধিকার নেই। জান-মাল-ইজ্জতের নিরাপত্তা নেই। এগুলো দেখলেই দুঃখ পাই।
দি নিউজ : আধুনিক গান সম্পর্কে আপনার ধারণা কি?
ছাত্তার বয়াতী: আধুনিকতা আমি তেমন বুঝি না এদেশের সাধারণ মানুষও বুঝে না। কিন্তু লালন-হাসন রাজার গানে আমরা খুব আনন্দ পাই। আমাদের সাধারণ মানুষের মন স্পর্শ করে।
দি নিউজ : আপনি কোনো আধুনিক গান গেয়েছেন?
ছাত্তার বয়াতী: আমি তো বেশী লেখা পড়া করিনি। আমি গরু-রাখালী করতাম। তাই আধুনিক গান আমার হৃদয় স্পর্শ করে না। তা ছাড়া আধুনিকতার লালনকারীরা মানুষকে মানুষের মতো করে দেখতে পারে না। যেখানে মানুষের কোন মূল্য নেই সেখানে আঃ ছাত্তার বয়াতীও নেই।
দি নিউজ : যাই হোক, ব্যক্তিগত বিষয়ে আশি। বর্তমানে আপনার সময় কীভাবে যাচ্ছে?
ছাত্তার বয়াতী: সময় আল¬াহ যেমন চাচ্ছেন তেমন চলছে।
দি নিউজ : শরীরের অবস্থা কেমন?
ছাত্তার বয়াতী: দুর্বল।
দি নিউজ : আগামী দিনের প্রজন্মের প্রতি আপনার কোনো অসিহত-নসিহত।
ছাত্তার বয়াতী: থাকবে-ই তো, তাদের প্রতি কিছু অসিহত-নসিহত থাকবেই। আমার মুর্শিদের, আমার বাপের অসিহত-নসিহত যেমন আমার উপর আছে তেমনি আমার ছেলের উপর, আমার শিষ্যের উপর আমার কিছু থাকবেই।
দি নিউজ : শিষ্য ছাড়াও আমরা যারা ভক্ত আছে তাদের সম্পর্কে বলেন?
ছাত্তার বয়াতী: ভক্তরা এক প্রকারের শিষ্য।
দি নিউজ : তা হলে কষ্ট করে বলুন সবার জন্য কিছু কথা?
ছাত্তার বয়াতী বেশ কিছু সময় চিন্তায় হারিয়ে গেলেন। হয়তো ভাবছেন বিশেষ কিছু। আমি তাকে জিজ্ঞাস করলাম-কথা বলতে কষ্ট হচ্ছে কি?
ছাত্তার বয়াতী: না, কষ্ট হচ্ছে না, অসিহত-নসিহত এতটুকুই আমার যে যতটুকু বুঝি তা যেনো অন্যকে বুঝানোর চেষ্টা করি।
দি নিউজ : বাউল গান তো এখন উল্টাপাল্টা সুরে গায় আপনার কেমন লাগে।
ছাত্তার বয়াতী: যারা যেমন খুশি গাইতে থাকুক। আমার কোনো আপত্তি নেই।
দি নিউজ : আপনাদের পরিবারে অর্থনৈতিক অনেক সমস্যা আছে?
ছাত্তার বয়াতী: আমাদের তো আর কাজও নাই। বড় ছেলে আমার খেদমতে আছেন। টাকা পয়সার প্রয়জোন আছে, পৃথিবীতে তো কিছুই টাকা ছাড়া হয় না। আমার মতো সবাই তো আর এমন জীবন কাটাতে পারবে না। এটার জন্য টাকার প্রয়জোন।
জামাল বয়াতী: বাবা যে সময়ের মানুষ সেই সময়ের মতো কথা বলছেন। ইদানিং কিছু দিন যাবৎ এই অবস্থা এসেছে যে পূর্বে বাবার সময়ের আরও যত বাউল আছেন তারা অনেকে জানতেনও না, বুঝতেনও না। তারা মনে করতেন।
দি নিউজ : চাচা, আপনার কি মত এ ব্যাপারে?
ছাত্তার বয়াতী: আমার আবার মত কী? এটাকে আপনি গাইবেন খুব সুন্দর করে, আরেকজনে গাইবে বেসুন্দর করে, আরেকজন গাইবে শুদ্ধতা করে, আকেরজনে গাইবে সত্য-মিথ্যা লাগিয়ে?
দি নিউজ : আপনি গান কোন উদ্দেশ্যে লিখেছেন, আপনার উদ্দেশ্য কী মানুষের গাওয়াটা?
ছাত্তার বয়াতী: আসলে আমি মূলত নিজে গাওয়ার জন্য গান লিখেছিলাম।
দি নিউজ : ধন্যবাদ আপনি আমায় কিছু সময় দেয়ার জন্য।
ছাত্তার বয়াতী: তোমাকেও ধন্যবাদ।
জামাল বয়াতী : বাবার সৃষ্টিটা বাঁচিয়ে রাখার জন্য সঙ্গীতালয় করার দরকার। কিন্তু টাকার প্রয়জোন। আমাদের এতো টাকায় নাই। যদি সরকার এব্যাপারে দৃষ্টি দিতেন তাহলে বাবার সৃষ্টিগুলো বাঁচিয়ে রাখতে পারবো বলে আসা করি।



