× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

মমতাজউদদীন আহমদের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

Kishori
হালনাগাদ: সোমবার, ৩ জুন, ২০১৯

ঢাকা, ২০ জ্যৈষ্ঠ (৩ জুন) : প্রখ্যাত নাট্যকার, নির্দেশক ও অভিনেতা অধ্যাপক মমতাজউদদীন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, একুশে পদক বিজয়ী অধ্যাপক মমতাজউদদীন আহমদ ছিলেন বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তিনি ছিলেন নানা সৃজনশীল গুণে গুণান্বিত একজন ভাষাসৈনিক। এক অংকের নাটক লেখায় বিশেষ পারদর্শিতার স্বাক্ষর রেখেছেন তিনি। বাংলাদেশের নাট্য আন্দোলন ও নাট্যচর্চায় বিশেষ অবদানের জন্য তিনি এদেশের জনগণের মাঝে আজীবন বেঁচে থাকবেন।

প্রতিমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, রোববার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মমতাজউদদীন আহমদ মৃত্যুবরণ করেন । তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..