× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

চিন-আমেরিকার যুদ্ধে গোটা পৃথিবী ধ্বংস হবে

Kishori
হালনাগাদ: সোমবার, ৩ জুন, ২০১৯

বাণিজ্য যুদ্ধ সহ একাধিক ইস্যুতে ক্রমশ উত্তেজনার পারদ চড়ছে আমেরিকা এবং চিনের মধ্যে। এই পরিস্থিতিতে আমেরিকার উদ্দেশ্যে চরম হুঁশিয়ারি লালচিনের। চিনের প্রতিরক্ষামন্ত্রী উই ফেংয়ের হুঁশিয়ারি, আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে তা গোটা বিশ্বকে ধ্বংস করে দিতে পারে। একই সঙ্গে, তাইওয়ান ও দক্ষিণ চিন সাগরে ওয়াশিংটনকে নাক না গলানোরও বার্তা দিয়েছেন তিনি।

তাইওয়ান ইস্যুতে সবসময় চিনের বিপরীত পথে হাঁটে আমেরিকা। কারণ পিছন থেকে তাইওয়ানকে সবরকম সাহায্য করে থাকে আমেরিকা। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে তাইওয়ান প্রণালীতে বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ পাঠিয়েছে আমেরিকা। আর মার্কিন নৌবাহিনীর এই সিদ্ধান্ত মোটেই ভালো চোখে নেয়নি কমিউনিস্ট চিন। তা এদিনের হুঁশিয়ারিতেই স্পষ্ট বলে মত সামরিক পর্যবেক্ষকদের।

সিঙ্গাপুরে সাংরি-লা বৈঠকে দেশের হয়ে যোগ দেন চিনের প্রতিরক্ষা মন্ত্রী। এই উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে উই ফেংয়ের বার্তা, তাইওয়ান ও চিনের সম্পর্কে ভাঙন ঘটাতে এলে শেষ পর্যন্ত লড়াই করবে বেজিং। প্রয়োজন হলে বল প্রয়োগ করে তাইওয়ানকে দখল করতেও পিছপা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে চিন। এই প্রসঙ্গে চিনের প্রতিরক্ষামন্ত্রী আমেরিকাকে আরও হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তাইওয়ান এবং চিনের সম্পর্ক যদি কেউ নষ্ট করতে চায় তাহলে অবশ্যই কড়া ব্যবস্থা নেবে চিন। শুধু তাই নয়, প্রয়োজনে চিনের সেনাবাহিনীর কাছে যুদ্ধ ছাড়া আর কোনও উপায় থাকবে না বলেও হুঁশিয়ারি চিনের।

আর এরপরেই চিন-আমেরিকা যুদ্ধ হলে তার ভয়াবহতার ইঙ্গিত দিয়েছেন উই। তিনি বলেন, ‘আমরা কখনই কাউকে আগে হামলা করি না।’ তিনি আরও বলেন, ‘দুটি দেশ যদি সংঘাতে যায় বা যুদ্ধে লিপ্ত হয়, তাহলে দুই দেশের সঙ্গে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে।’


এ ক্যটাগরির আরো খবর..