বাংলাদেশে করোনাভাইরাসে আক্রমণে এ পর্যন্ত মীমাংসিত রোগীর (মৃত্যু অথবা সুস্থ) সংখ্যা ২৬২৪। এরমধ্যে মৃত্যু হয়েছে ২১৪ জনের। অপরদিকে সুস্থ হয়ে ফিরেছেন ২৪১৪ জন। দেশে করোনা ভাইরাসে সুস্থতার হার গত কয়েকদিনে উল্লখযোগ্যভাবে বেড়ে হার ৯১ শতাংশ। জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
সে হিসেবে দেশে এখন পর্যন্ত কোভিড-১৯ এ মৃত্যুর হার প্রায় ৮.২ শতাংশ। আর সুস্থতার হার প্রায় ৯১.৮ শতাংশ। তবে দেশে করোনাভাইরাস শনাক্তের বিবেচনায় মৃত্যুর হার ১.৫ শতাংশ।
আজ শনিবার (৯ মে) দেশের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪৬৫টি নমুনা পরীক্ষা করে ৬৩৬ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত ১৩ হাজার ৭৭০ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন। অপরদিকে গত ২৪ ঘণ্টায় ৮ জনসহ মোট মৃত্যু হয়েছে ২১৪ জনের।
তিনি আরও বলেন, ঢাকা বিভাগে শনাক্ত হয়েছে ৯ হাজার ১৭৭, চট্টগ্রাম বিভাগে ৫৭৬, সিলেট বিভাগে ১৬৩, রংপুর বিভাগে ২৬৩, খুলনা বিভাগে ২১১, ময়মনসিংহ বিভাগে ৪১১, বরিশাল বিভাগে ১৩০ এবং রাজশাহী বিভাগে ১৫৩ জন। ঢাকা শহরে ৫৮.২৮ শতাংশ, ঢাকা বিভাগের ২৩.৭৯ শতাংশ, চট্টগ্রামে ৫.৪৫ শতাংশ, সিলেটে ১.৫৪ শতাংশ, রংপুরে ২.৪৯ শতাংশ, খুলনায় ২ শতাংশ, ময়মনসিংহে ৩.৭৮ শতাংশ, বরিশালে ১.২৩ শতাংশ এবং রাজশাহীতে ১.৪৫ শতাংশ শনাক্ত হয়েছেন।

