মন ভালো করার উপায়

স্বাস্থ্য ডেস্ক: মন-মেজাজ ভালো করার কিছু উপায়ের কথা জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

    • অ্যারোমাথেরাপি করুন। সাইট্রাস, পিপারিমিন্ট বা ইউক্যালিপটাস তেল দিয়ে শরীর ম্যাসাজ করুন। ম্যাসাজের পর উষ্ণ পানি দিয়ে গোসল করুন। এটি চাপ কমাতে সাহায্য করবে।
    • ভেষজ চা খান। গ্রিন টি, লেবু চা, মধু এগুলো মেজাজ ভালো করতে সাহায্য করে। এর মধ্যে প্রাকৃতিক এমন গুণ রয়েছে, যা শরীর ও মনকে শিথিল করতে কাজ করে।
    • প্রকৃতির দিকে তাকান। সবুজের কাছে যান বা কোনো লেকের পাড়ে ঘুরে আসুন। প্রকৃতির সান্নিধ্য মনকে প্রশান্ত করবে।
    • একটু পেছনে তাকান। জীবনে কী কী ভালো বা সুখের স্মৃতি ঘটেছিল, সেগুলো চিন্তা করুন। ভালো লাগবে। এ ছাড়া মাঝেমধ্যে নিজের পছন্দের জায়গাগুলোতে বেড়াতে যান। সেটা হতে পারে সমুদ্র বা পাহাড় কিংবা ঘন অরণ্য। বেরিয়ে পড়ুন। প্রিয় জায়গায় এই বেড়াতে যাওয়া আপনার চিন্তাকে স্থির ও শানিত করবে।
    • ভালোভাবে ঘুমানোর চেষ্টা করুন। গবেষণায় দেখা গেছে, ভালোভাবে ঘুম বিষণ্ণতার সঙ্গে লড়াই করে। এটি চিন্তা ও সিদ্ধান্তকে তীক্ষ্ণ করে।
  • ব্যায়াম করুন। হাঁটতে পারেন প্রতিদিন অন্তত আধা ঘণ্টা। হাঁটলে মস্তিষ্ক থেকে সুখী হরমোন বের হয়। সর্বোপরি ইতিবাচক হওয়ার চেষ্টা করুন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।