× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

আগৈলঝাড়ায় ২ বিএনপি নেতা পদত্যাগ করে এক মন দুধ দিয়ে গোসল

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩ মে, ২০২৪
মন দুধ দিয়ে গোসল

বিএনপি’কে অরাজনৈতিক, অসাংগঠনিক ও মেরুদন্ডহীন দলের আখ্যা দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় সংবাদ সম্মেলন করে দলের পদবী ও প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করলেন বিএনপি’র আহ্বায়ক কেএম রেজাউল ফয়েজ রেজা ও যুগ্ম আহ্বায়ক লাভলু ভাট্টি। পদত্যাগ করে বাড়ি ফিরে পুরিপূর্ণ পবিত্র হতে একমন দুধ দিয়ে কেএম রেজাউল ফয়েজ রেজা গোসল করেছে। মুলত তার পরিবারের উদ্যোগেই তাকে দুদ দিয়ে গোসল করানো হয়েছে। রেজার দুধ দিয়ে গোসল করার ভিডিও ইতোমর্ধেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এলকা জুড়ে ঘটনাটি চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।

শুক্রবার ৩মে সকাল ১১টায় আগৈলঝাড়া প্রেসক্লাবে আয়োজিত জনাকীর্ণ যৌথ সংবাদ সম্মেলনে দলের পদ থেকে পদত্যাগ করে লিখিত বক্তব্য পাঠ করেন বাগধা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কেএম রেজাউল ফয়েজ রেজা ও যুগ্ম আহ্বায়ক লাভলু ভাট্টি। পদত্যাগকারী নেতা রেজা বিএনপির মনোননয়ন নিয়ে বাগধা ইউনিয়ন পরিষদে চেয়ারমান পদেও নির্বাচন করেছিলেন।

যৌথ সংবাদ সম্মেলন তারা অভিযোগে বলেন- বিএনপি করে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েও দলের কাছ থেকে কোন রকমের সাহায্য সহযোগীতা ও সহানভুতি না পাওয়া এমনকি হামল মামলায় শিকার হয়েও দলীয় নেতারা খোঁজ না নেয়ার কারণে দলীয় অভিভাবক শুণ্য হয়ে তারা আজ তারা সর্বশান্ত।
দলের উপজেলা আহ্বায়ক কবির হোসেন তালুকদার দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন আর সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না কখনো এলাকাতেই আসেন না। দলের সাথেও তার সম্পৃক্ততা নেই। দলীয় কারণে হামলা মামলার শিকার হয়ে একাধিবার জেল হাজতে থাকলেও রাজনৈতক কোন অভিভাবকের কোন সহানুভুতি পাওয়া যায়নি। বিএনপি নেতাদের উদাসীনতা, অদক্ষতা ও নিস্কর্মা কর্মকান্ডে ক্ষুব্ধ হয়ে পরিবার পরিজনের কথা চিন্তা করে শান্তিপূর্নভাবে বসবাসের জন্য স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করেছেন তারা। এসময় পদত্যাগের কারণ উল্লেখ করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন যুগ্ম আহ্বায় লাভলু ভাট্টি।

অন্য কোন দলে যোগদান করবেন কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পদত্যাগকারী ওই দুই বিএনপি নেতা বলেন সেটা সময়ই বলে দেবে। রাজনীতি করা মানুষের জন্য; আর মানুষের খোরাক হলো রাজনীতি করা। তাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবাই রাজনীতির সাথে জড়িত রয়েছে। আমরাও এর ব্যাতিক্রম নয়। জন কল্যানে আদর্শর রাজনীতি করার সুযোগ পেলে ভবিষ্যতে অবশ্যই রাজনীতির সাথে যুক্ত হবো।
সংবাদ সম্মেলন শেষে দুপুরে বাড়ি গিয়ে এক মন দুধ দিয়ে গোসল করে ঘরে প্রবেশ করেন তিনি। রেজার পরিবারের উদ্যোগে গরুর দুধ দিয়ে গোসল করে পবিত্র হয়ে ঘরে ফেনেন তিনি। গোসলের সময়ে পরিবাররের সদস্য এবং বন্ধু বান্ধব, প্রতিবেশী, গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। এ সময় রেজার মুখে বার বার একটি কথা উচ্চিারন হচ্ছিল তা হলো- ‘অরাজরৈতিক, অসাংগঠনিক মেরুদন্ডহীর দল থেকে পরিপূর্ণ পবিত্র হতেই দুধ দিয়ে গোসল করেছেন তিনি’। রেজার দুধ দিয়ে গোসল করার ভিডিও ইতোমর্ধেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এলকা জুড়ে ঘটনাটি চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।

প্রসংগত বরিশাল জেলা উত্তর বিএনপি’র আহ্বায়ক দেওয়ান মো. সহিদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল ২০২৩ সালেল সালের ২৬ আগষ্ট আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়ন বিএনপি’র ৫২সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কবির হোসেন তালুকদার ও সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না। কমিটি অনুমোদনের তারিখ থেকে দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনে নির্দেশনাও দেয়া থাকলেও গত আট মাসেও কোন পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি উপজেলঅর পাঁচটি ইউনিয়নের আহ্বায়ক কমিটির নেতারা।
এর আগে ২০২৩ সালের ১১জানুয়ারি ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করেছিলেন বরিশাল জেলা উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম টিটন। রাশেদুল ইসলাম টিটন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসনে বিএনপি’র মনোনয়ন নিয়ে নির্বাচন করা প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান এর ভাতিজা।


এ ক্যটাগরির আরো খবর..