মন্ত্রণালয়ে ডেঙ্গু সংক্রান্ত “মিনিস্টার মনিটরিং সেল” গঠন

চলমান ডেঙ্গু রোগ সংক্রান্ত জনভোগান্তি নিরসনে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের চলমান কর্মকান্ড তদারকী করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি তাঁর নিজ দপ্তরে ডেঙ্গু রোগ সংক্রান্ত “মিনিস্টার মনিটরিং সেল” নামক একটি আলাদা মনিটরিং সেল গঠন করে দিয়েছেন।

নির্দেশনা অনুযায়ী ‘মিনিস্টার মনিটরিং সেল’ ডেঙ্গু রোগ পরীক্ষার ফি সংক্রান্ত সরকারি নির্দেশনার কোন প্রকার লঙ্ঘন হলে তার অভিযোগ গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এ বিষয়ে জন-ভোগান্তি লাঘবে ‘মিনিস্টার মনিটরিং সেল’ এ সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থা চালু করা হয়েছে। ডেঙ্গু সংক্রান্ত যেকোন অনিয়মে দ্রুত অভিযোগ জানাতে যোগাযোগ করুন- হটলাইন: ০১৩১৪-৭৬৬০৬৯/ ০১৩১৪-৭৬৬০৭০, ০২-৪৭১২০৫৫৬/০২-৪৭১২০৫৫৭; ই-মেইল: ministermonitoringcell@gmail.com

উল্লেখ্য যে, গতকাল বিকেলে মন্ত্রণালয়ের এক সভার সিদ্ধান্ত অনুযায়ী ডেঙ্গু ও বন্যাজনিত কারণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যুক্ত সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।