× Banner
সর্বশেষ
বাস্তবতার নিরিখে যুগোপযোগী সুপারিশ প্রণয়নের নির্দেশ তথ্যমন্ত্রীর বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ

মনোবল চাঙা করতে ড্রেসিংরুমে গাইলেন সময়ের আলোচিত অপরাধী গানটি

admin
হালনাগাদ: শনিবার, ২ জুন, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ সিরিজ মাঠে গড়ানো আগে প্রস্তুতি ম্যাচে আফগান ‘এ’ দলের কাছে হেরে গেছে সাকিব-মুশফিকরা। তাই খেলোয়াড়রা নিজেদের হারানো মনোবল চাঙা করতে ড্রেসিংরুমে এক সঙ্গে গাইলেন সময়ের আলোচিত ‘অপরাধী’ গানটি। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামীকাল রোববার থেকে। ভারতের দেরাদুনে বসছে এই সিরিজটি।

ড্রেসিংরুমে গাওয়া সাকিবদের এই ভিডিও ক্লিপটি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, ড্রেসিংরুমে মন খুলে গানটি গাইছেন সাকিব আল হাসান, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, লিটন দাস, আবু হায়দার রনি, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু জাহেদ রাহি, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, আবুল হাসান রাজু।

হালের আলোচিত ‘অপরাধী’ গানটি গেয়েছেন আরমান আলিফ। অংকুর মাহমুদের সংগীতায়োজনে গানটি গেয়েছেন তিনি। গত ২৬ এপ্রিল ঈগল মিউজিক প্রকাশ করে তরুণ শিল্পী আরমান আলিফের ‘অপরাধী’গানের একটি মিউজিক ভিডিও। এখন পর্যন্ত গানটির ভিডিও তিন কোটি ৬০ লাখ বারের বেশি দেখা হয়েছে গানটিতে মডেল হয়েছেন আনান, সুমাইয়া আনজুম ও তুহিন চৌধুরী।

গানের ভিডিও প্রকাশের পরই সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। এর মধ্যে গানটি কাভার করেছেন অনেক ইউটিউবার শিল্পী। তাঁদের মধ্যে টুম্পা খান হয়েছেন ব্যাপক আলোচিত। গানটি নিয়ে এত প্রত্যাশা ছিল না গানের মূল শিল্পীর। কম সময়ের মধ্যে গানের ব্যাপক সাড়া পেয়ে উচ্ছ্বসিত তিনি। ইউটিউবে গ্লোবাল র‍্যাংকিংয়ে ১০০টি গানের মধ্যে ৮০তম স্থানে ‘অপরাধী’গানটি রয়েছে বলে জানিয়েছেন অংকুর মাহমুদ।


এ ক্যটাগরির আরো খবর..