শাহজালালে ৫ কেজি সোনা উদ্ধার

বিশেষ প্রতিবেদকঃ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একযাত্রী থেকে প্রায় ৫ কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। যার মূল্য প্রায় আড়াই কোটি টাকা।

শুল্ক গোয়েন্দার মহাপরিচালক (ডিজি) ড. মো. শহীদুল ইসলাম আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চেঙ্গায় এয়ারপোর্ট থেকে আসা (ফ্লাইট নং-SQ 446) বিমানের যাত্রী মর্তুজা আলী আনসারীর কাছ থেকে এ সোনা উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা জানায়, সিঙ্গাপুর এয়ার লাইন্সে আসা যাত্রী মর্তুজা আলী একটি হুইল চেয়ার করে এসেছেন। ৬৩ বছর বয়স্ক এ যাত্রীর কাছে এ সোনা লুকানো ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে তল্লাশি করে ৫০ টি সোনার বার উদ্ধার করা হয়।মর্তুজা আলী আনসারী রাজধানীর গুলশানে থাকেন। তার বাবার নাম ইব্রাহিম ও মায়ের নাম সালমা বেগম।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।