মনসা মন্দিরে পূজার সময় আগৈলঝাড়ায় দুই মহিলা ছিনতাই কারীকে আটক করে জনতা

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ   বরিশালের আগৈলঝাড়ায় মনসা মন্দিরে পূজার সময় দুই মহিলা ছিনতাই কারীকে আটক করেছে জনতা। পরে তাদের পুলিশের হাতে সোর্পদ করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে গৈলা মন্দিরের বাৎসরিক মনসা পূজায় আগত উপজেলার বাহাদুপুর গ্রামের রনজিতা মিস্ত্রীর স্বর্নের চেইন ছিনতাই করার সময় হাতে নাতে নড়িয়া উপজেলার নাসিরনগর গ্রামের মরিয়ম বেগম ও মাহামুদা বেগম নামে দুই মহিলা ছিনতাইকারীকে আটক করে জনতা। পরে থানা পুলিশের হাতে তাদের সোর্পদ করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলতে বলে জানা গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।