× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

বাড্ডায় শিশু হত্যায় দুই আসামীর যাবজ্জীবন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭

অসিত কুমার ঘোষ (বাবু) ঃ রাজধানীর উত্তর বাড্ডায় চার বছরের শিশু সুবর্ণা রাণী হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদ-ের রায় দিয়েছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে আসামীদের ৫০ হাজার টাকা করে অর্থদ-, অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

আজ বৃহস্পতিবার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ রায় ঘোষণা করেন। দন্ডিতরা হলেন- নিহত শিশু সুবর্ণা রাণীর মাসতুতো ভাই মানিক কুমার দাস এবং তার বন্ধু প্রকাশ চন্দ্র দাস।

রায় ঘোষণাকালে আসামি মানিক কুমার দাস আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামী প্রকাশ চন্দ্র দাস পলাতক। আসামি মানিক কুমার দাস তার মাসী রীনা রাণীর বাসায় থাকতেন। তার মেসো কাঠমিস্ত্রি ভবদীশ চন্দ্র মৃধার সহকারী হিসেবে কাজ করতেন।

ভবদীশ চন্দ্র মৃধার তিন মেয়ের মধ্যে বড় মেয়ে সুস্মিতাকে (১২) বিয়ের প্রস্তাব দেয় মানিক। তারপর বিয়েতে অস্বীকৃতি জানালে এবং মানিকের চাল-চলন ভালো না দেখে তাকে বের করে দেন রীনা রাণী। ওই ঘটনার জের ধরে ২০১১ সালের ৩০ অক্টোবর মানিক তার বন্ধু প্রকাশকে নিয়ে তার মাসীর বাসায় যায়। রীনা রাণী তাদের নাস্তা দেন। এরপর কোন এক সময় মানিক তার মাসীকে খুন করার উদ্দেশ্যে কুঠার দিয়ে মাথায় আঘাত করে। আঘাতে অজ্ঞান হয়ে পড়ে রীনা রাণী। এরপর ঘরে থাকা এক লাখ টাকাসহ পালিয়ে যায় তাহারা। যাওয়ার সময় তাদের দুই কন্যা শিশু (১) সুবর্ণা রাণী (৪) এবং (২) স্বর্ণা রাণীকে পানিতে চুবিয়ে রাখে তারা। কিছুক্ষণ পর রীণা রাণীর জ্ঞান ফিরলে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুবর্ণা রাণীকে মৃত ঘোষণা করেন।

ঘটনার একই দিন ভবদীশ চন্দ্র মৃধা বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি থানার এসআই আব্দুল খালেক দুই জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। মামলার তদন্তকালীন আসামী মানিক চন্দ্র স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি আদালত আসামীদের বিরুদ্ধে চার্জ গঠন করেন ট্রাইব্যুনাল। মামলার বিচার চলাকালে ১৬ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল।


এ ক্যটাগরির আরো খবর..