× Banner
সর্বশেষ
ট্রাম্পের হেলিকপ্টারের কাছাকাছি যাত্রীবাহী বিমান, তদন্ত শুরু রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত: প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে স্মারক সংবর্ধনা হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ

মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ার সিঁড়িতে বাংলাদেশ

Kishori
হালনাগাদ: রবিবার, ২১ জুন, ২০২০
মধ্য আয়ের দেশে উন্নীত

এলডিসি কান্ট্রি হিসাবে বাণিজ্যের ওই প্রাধিকারটি পেতে দীর্ঘ দিন ধরে ঢাকা-বেইজিং আলোচনা চলছিল। অবশেষে ১৬ জুন সুবিধাটি দিতে সম্মত হয় শি জিন পিংয়ের নেতৃত্বাধীন চীন সরকার।

বাংলাদেশ এখন মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ার লিফট বা সিঁড়িতে রয়েছে। আগামী ১ জুলাই থেকে বেইজিং প্রদত্ত সুবিধার ওই ঘোষণা কার্যকর হতে যাচ্ছে।

সেখানেই আবার চিনের বাজার আরও বড় করে খুলে দেওয়া হচ্ছে বাংলাদেশের জন্য। এবার চিনের বাজারে নতুন আরও ৫ হাজার ১৬১টি পণ্যের শুল্কমুক্ত দ্বিপক্ষীয় রপ্তানি সুবিধা পেয়েছে বাংলাদেশ। এর ফলে চিনের বাজারে বাংলাদেশের জন্য মোট শুল্কমুক্ত পণ্যের সংখ্যা গিয়ে দাঁড়াল ৮২৫৬টি।

বাংলাদেশ এখন মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ার সিঁড়িতেই রয়েছে। ১ জুলাই থেকে বেইজিং এর দেওয়া এই সুবিধা কার্যকর হতে যাচ্ছে।

বিদেশ মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ বিষয়ে জানিয়েছেন, বাংলাদেশ যে অর্থনৈতিক কূটনীতি চালু করেছে, এটা সেদিক থেকে খুব বড় একটা পদক্ষেপ। চিন সরকারের এমন সিদ্ধান্তের ফলে ওদেশের বাজারে বাংলাদেশ যত পণ্য পাঠাবে তার ৯৭ শতাংশই শুল্ক মুক্তের সুবিধা পাবে।

এটাকে এক অর্থে শত ভাগ শুল্কমুক্ত রপ্তানি সুবিধাও বলা হচ্ছে। কারণ বাংলাদেশ থেকে যত ধরনের পণ্য চিনে রপ্তানি হয় তার মধ্যে মাত্র শতকরা ৩টি বাদে সবই বিনা শুল্কে দেশটির বাজারে ঢুকতে পারবে।

জানা গিয়েছে, বাংলাদেশ সরকারের বিদেশ মন্ত্রণালয়ের অর্থনৈতিক কূটনীতির অংশ হিসাবে এমন সুবিধার অনুরোধ জানিয়ে চিন সরকারকে চিঠি দেওয়া হয়েছিল। এই অনুরোধের প্রেক্ষিতে চিনের স্টেট কাউন্সিলের ট্যারিফ কমিশন সম্প্রতি এ সুবিধা প্রদান করে নোটিশ জারি করেছে। এছাড়া বাংলাদেশ আগে থেকে চিনে এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্টের আওতায় ৩০৯৫ পণ্যের শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পেয়ে থাকে।

বাংলাদেশ সরকার তথা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক কূটনীতির অংশ হিসাবে এমন সুবিধার অনুরোধ করে চীন সরকারকে চিঠি দেয়া হয়। এ অনুরোধের প্রেক্ষিতে চীনের স্টেটকাউন্সিলের ট্যারিফ কমিশন সম্প্রতি এ সুবিধা প্রদান করে নোটিশ জারি করে। বাংলাদেশ আগে থেকে চীনে ‍Asia Pacific Trade Agreement (APTA) এর আওতায় ৩০৯৫ পণ্যের শুল্কমুক্ত রপ্তানি সুবিধা ভোগ করে আসছে।


এ ক্যটাগরির আরো খবর..