× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ডেস্ক

মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাটিতে হামলায় প্রস্তুত ইরান

Kishori
হালনাগাদ: বুধবার, ১৮ জুন, ২০২৫
মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাটিতে হামলা

মধ্যপ্রাচ্যের আরব আমিরাত, জর্ডান ও সৌদি আরবসহ সমগ্র অঞ্চলের ঘাঁটিতে মার্কিন সেনাদের উচ্চ সতর্কতায় রেখেছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ৪০,০০০ এর বেশি সেনা মোতায়েন রয়েছে। যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে যুদ্ধে নেমে ইরানের ‘ফোর্দো’ পারমাণবিক কেন্দ্রে হামলা চালায়, তবে ইরান-সমর্থিত হুতি মিলিশিয়া আবারও লোহিত সাগরে জাহাজে হামলা শুরু করবে। পাশাপাশি ইরাক ও সিরিয়ার প্রো-ইরানি মিলিশিয়ারা যুক্তরাষ্ট্রের ঘাটিতে হামলার চেষ্টা করবে।

মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

কর্মকর্তারা বলেছেন, যদি যুদ্ধ শুরু হয়, তাহলে ইরান হরমুজ প্রণালীতে হুমকি তৈরি করতে পারে, যাতে করে মার্কিন যুদ্ধজাহাজগুলো পারস্য উপসাগরে আটকা পড়ে যায়।

এ অবস্থায় যুক্তরাষ্ট্র আরব আমিরাত, জর্ডান ও সৌদি আরবসহ সমগ্র অঞ্চলের ঘাঁটিতে মার্কিন সেনাদের উচ্চ সতর্কতায় রেখেছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ৪০,০০০ এর বেশি সেনা মোতায়েন রয়েছে।

দুই ইরানি কর্মকর্তা স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের যুদ্ধে যোগ দেয়, তাহলে তারা প্রথমেই ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে। তারা আরও বলেন, আরব দেশের যেসব মার্কিন ঘাঁটি যুদ্ধের অংশ হবে, সেগুলোকেও ইরান লক্ষ্যবস্তুতে পরিণত করবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সোমবার এক বিবৃতিতে বলেন, আমাদের শত্রুদের জানা উচিত, সামরিক হামলার মাধ্যমে আমাদের কোনো সমাধানে পৌঁছানো যাবে না এবং তারা ইরানি জনগণের ওপর তাদের ইচ্ছা চাপিয়ে দিতে পারবে না।

আরাগচি তার ইউরোপীয় নেতা ফোনে বলেন, যুদ্ধ ছড়িয়ে পড়লে দায়ী থাকবে ইসরায়েল এবং তার প্রধান মিত্ররা— এমনটিই জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরানকে বেশি প্রস্তুতি নিতে হবে না, কারণ তাদের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো বাহরাইন, কাতার ও আরব আমিরাতের মতো দেশগুলোর কাছেই অবস্থিত।

যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের সম্ভাবনা সাম্প্রতিক দিনগুলোতে বেড়েছে, কারণ ইসরায়েল তার অভিযান অব্যাহত রেখেছে এবং ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ছুঁড়ে চলেছে।

তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ফোর্ডোতে হামলা কতটা ক্ষতি করতে পারবে বা ইরানের পারমাণবিক কর্মসূচি কতদিন পিছিয়ে দিতে পারবে, তা এখনো পরিষ্কার নয়। কারণ, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের অনেকটা টানেলের নিচে লুকিয়ে রাখা হয়েছে।

কয়েকজন মার্কিন কর্মকর্তা বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচিতে বড় ধরনের ক্ষতি করতে ইসরায়েলের যুক্তরাষ্ট্রের সহায়তা দরকার। এই সহায়তা হতে পারে ইসরায়েলি কমান্ডোদের জন্য আকাশ প্রতিরক্ষা, অথবা যুক্তরাষ্ট্রের বি-২ স্টিলথ বোমারু বিমান থেকে ‘বাঙ্কার ধ্বংসকারী’ বোমা ফেলে ফোর্ডোর গভীর পারমাণবিক ঘাঁটি ধ্বংস করা।

যুক্তরাষ্ট্র সরাসরি বা পরোক্ষভাবে ফোর্দোতে হামলা চালালে, ইরান এবং তার মিত্ররা নিঃসন্দেহে প্রতিশোধ নেবে।

ইরান ও তার মিত্ররা অতীতেও মার্কিন স্বার্থে আঘাত হেনেছে। ট্রাম্প প্রশাসন হুতিদের ওপর চাপ বাড়ানোর পর তারা হামলা কমিয়ে দেয়, কিন্তু পরবর্তী বছরগুলোতে তারা একাধিকবার মার্কিন যুদ্ধজাহাজ ও বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। ২০২৪ সালের জানুয়ারিতে ইরান-সমর্থিত এক মিলিশিয়া জর্ডানের একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে তিনজন মার্কিন সেনা হত্যা করে।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দীর্ঘদিনের বিশ্লেষণে বলা হয়েছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে, তবে তারা এখনো সে সিদ্ধান্ত নেয়নি। তারা চাইলে এক বছরের কম সময়ের মধ্যে একটি পারমাণবিক অস্ত্র প্রস্তুত করতে পারবে। তবে কম পরিশোধিত ইউরেনিয়াম ব্যবহার করলে আরও দ্রুত তৈরি করা সম্ভব।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন, তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেবেন না। মঙ্গলবার (১৮ জুন) তিনি ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানান।

তবে ইসরায়েলের হামলা ইরানের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা। তাদের মতে, তেহরান এখন মনে করতে পারে, ভবিষ্যতের আক্রমণ প্রতিহত করতে পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা তৈরি করাই একমাত্র উপায়।

এর ফলে ট্রাম্প প্রশাসনের ওপর ইরানে হামলার জন্য রাজনৈতিক চাপ বাড়তে পারে, যদিও অনেক বিশেষজ্ঞ ও সমালোচকরা সামরিক হস্তক্ষেপের পরিবর্তে কূটনৈতিক সংযমের পক্ষে মত দিয়েছেন।

প্রতিরক্ষা বিষয়ক সংস্থা ডিফেন্স প্রায়োরিটিস-এর মধ্যপ্রাচ্য কর্মসূচির পরিচালক রোজমেরি কেলানিক মনে করেন, যুদ্ধ শুরু না করাটা কখনোই দেরি হয়ে যায় না।

তিনি বলেন, ইসরায়েলের হামলা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্ররোচিত করেছে, তবে যুক্তরাষ্ট্র যদি যুদ্ধে জড়ায়, সেই প্ররোচণা আরও বহুগুণ বেড়ে যাবে।

তিনি বলেন, আপনি একবার যুদ্ধে জড়িয়ে পড়লে, পেছনে ফেরা অনেক কঠিন। তখন পুরোপুরি ডুবে যাওয়া ছাড়া উপায় থাকে না।


এ ক্যটাগরির আরো খবর..