× Banner
সর্বশেষ
মধুখালীতে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক ঐক্যজোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নতুন ওসির মতবিনিময় সভা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ, আটক ১ রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুলকন্যার প্রতিক্রিয়া নিরাপদ সড়ক গড়তে সরকার কাজ করছে – নৌপরিবহন মন্ত্রী ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ , আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত পাইকগাছায় গরমে তাল শাঁসের চাহিদা বেড়েছে হতদরিদ্রদের স্বাবলম্বী করতে কাজ করেছে সরকার – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

মধুমতি নদী ভাঙ্গন রোধে কামারখালীতে জিওটেক ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৩ মে, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Inauguration-of-dumping-work.jpg

মোঃ সহিদুল ইসলাম মধুখালী প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের গন্ধখালী মোঃ ইউনুচ আলী মৃধা এবং মোঃ মতিয়ার রহমান এর বাড়ীর সামনে মধুমতি নদীর প্রবল ভাঙ্গন রোধে জিওটেক ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার বেলা ১১টায় জিওটেক ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করেন বোয়ালমারী পানি উন্নয়ন বোর্ডের এস.ডি.ই. সন্তোষ কর্মকার, এস.ও. শশাংক কুমার বিশ^াস, ঢাকা টাস্কফোর্স বোর্ডের গাজী মাহমুদুল হাসান, বোয়ালমারী পানি উন্নয়ন বোর্ডের কার্য-সহকারী মোঃ মামুন-অর-রশিদ, কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহিদুর রহমান বিশ্বাস ( বাবু), বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ মনির হোসেন , মেসার্স রহমান ইঞ্জিনিয়ার এর প্রতিনিধি মোঃ সাহিদুর রহমান (মানিক) । সাথে উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এম.এ. মান্নান (মন্নু), কামারখালী ইউনিয়ন পরিষদের ইউ.পি. সদস্য ও প্যালেন চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, ইউ.পি. সদস্য মোঃ ফরিদ হোসেন, মোঃ ইলিয়াস শেখ, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের ৪নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মাদ আলী, সাধারন সম্পাদক দেব দুলাল রায়, ৬নং ওয়ার্ডের সভাপতি মোঃ ইউনুচ আলী মৃধা, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আমিনুর রহমান (বাবুল মিয়া), চাঁদতারা মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আমিন উদ্দীন জিহাদী, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ মোজাফ্ফর হোসেন মৃধা, অবসরপ্রাপ্ত চাকুরীজীবি ও সমাজ সেবক গোলাম কাদের খাঁ, বিশিষ্ঠ রাজনীতিবিদ খন্দকার আশেক মোহাম্মাদ শান্ত সহ কামারখালী ইউনিয়নের স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন।

বোয়ালমারী ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের এস. ও. শশাংক কুমার বিশ^াস জানান মধুমতি নদী ভাঙ্গন প্রবল দুই (২) এলাকায় ভাঙ্গন রোধে ৩৭০মিটার নদীভাঙ্গন রোধের কাজ হবে এবং ৭৩,০০০(তিহাত্তর) হাজার জিওটেক ব্যাগ ডাম্পিং করা হবে। প্রকল্পে ব্যয় হবে ২,৬৯.৭২,০০০ (দুই কোটি, উনসত্তর লক্ষ, বাহাত্তর হাজার) টাকা ।


এ ক্যটাগরির আরো খবর..