মধুখালী প্রতিনিধি সহিদুল ইসলামঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মধ্যে কোড়কদী ইউনিয়নে ০২টি ডুমাইন ইউনিয়নে ০৪ টি কামারখালী ইউনিয়নে ০২টি এবং আড়পাড়া ইউনিয়নে ০২ টি মোট ১০ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা খুবই বেহাল দশা এবং ঝুকিপূর্ন ও শিক্ষক সংকট।
০১। কোড়কদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ কোড়কদী ইউনিয়নের প্রানকেন্দ্রে অবস্থিত এই বিদ্যালয়টি এই বিদ্যালয় ১৯০১ সনে প্রতিষ্ঠা করা হয়। বিদ্যালয়ের বর্তমান অবস্থা শোচনীয় প্রায় ৩০০ ছাত্র/ছাত্রী শিক্ষক ০৫ জন প্রয়োজন ০১ জন। লেখাপড়ার মান ভালই। কারন প্রতি বছর ২/৪ টি জি.পি. এ ৫+ এবং বৃত্তি পেয়ে থাকে। যেমন গত বছর একটি ট্যলেন্টপুল এবং দুইটি সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে। বিদ্যালয়ে একটিমাত্র ভবন ২০০১ সনে নিমির্ত। ০৩ টি শ্রেনী কক্ষ তাতেই পাঠদান পরিচালনা করা হয় অথচ সেই ভবনের ছাদ দিয়ে ও বৃষ্টির পানি চুয়ে চুয়ে নিচে পড়ে তাতে শ্রেনী কক্ষে পাঠদান সম্ভব নই। তখন বাইরে ক্লাস পরিচালনা করতে হয়। একটি সমাপনি কেন্দ্র তাই এখানে পরিক্ষা পরিচালনা করা কষ্টকর তখন পাশের উচ্চ বিদ্যালয় পরি ক্ষা পরিচালনা করতে হয় ভবন মেরামত নতুন ভবনের জন্য কতৃপক্ষের দৃষ্টি আর্কশন করে কোন ফল লাভ হয়নি। বিদ্যলয়ের টয়লেট প্রায় ব্যবহারের অনুউপযোগী তাই সার্বিক বিবেচনায় বিদ্যলয়ের মান উন্নয়নের লক্ষে ভবন আসবাবপত্র, ও শিক্ষক পদের জন্য উচ্চ পদস্থদের সু-দৃষ্টি বিশেষ প্রয়োজন।
২। কলাই কান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ কোড়কদী ইউনিয়নের মধ্যে কলাইকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় স্থাপিত। এই স্কুল ১৯৩০ সালে প্রতিষ্ঠিত। স্কুলের জায়গা সংকীর্ন। শিক্ষকের অভাব ০১ জন। এই স্কুলের ছাত্র/ছাত্রী ৮০ জন। স্কুলের মাঠে মাটি ভরাট করা দরকার। মাঠের ভিতর স্কুল প্রতিষ্ঠিত হওয়ায় নাইট গার্ড বিশেষ প্রয়োজন। স্কুলে কোন খেলার মাঠ নাই। রাস্তা ভাঙ্গা আশা যাওয়া চরম সমস্যা। তাই রাস্তা মেরামত ও স্কুলের পরিধি বাড়ানো দরকার।
৩। ডুমাইন বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ডুমাইন ইউনিয়ন এর মধ্যে ডুমাইন বালক সরকারী প্রাথমিক বিদ্যালয় অবস্থিত এই স্কুল ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত। এই স্কুলে ৪২৫ জন ছাত্র/ ছাত্রী এবং ০৮ জন শিক্ষক /শিক্ষিকা আছে । স্কুলে ০২ টি বিল্ডিং এবং ০১ টি টিনসেড সহ মোট ০৩টি। স্কুলের ০১ টি বিল্ডিং ফাটল ধরায় খোলা আকাশে ক্লাস নিতে হয় । তাছারা এই স্কুলে সমাপনী পরিক্ষার কেন্দ্র । সমাপনী পরিক্ষার সময় অন্য স্কুল থেকে বেঞ্চ ভাড়া করে আনতে হয়। স্কুলে কক্ষের অভাব, ল্যাটিন এর অভাব সমস্যা বেঞ্চের অভাব আরও নানাবিধ সমস্যা।
৪। শহীদ মফিজ বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ এই স্কুল ডুমাইন গ্রামে একজন শহীদের নামে প্রতিষ্ঠিত যার নাম মফিজ তিনি ১৯৭১ সনে স্বাধীনতা যুদ্বের সময় শহীদ হন যার কারনে ১৯৭২ সনে শহীদ মফিজ নামে বালিকা সরকারী প্রথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় এই স্কুলে ১৯৯৬ সনে একটি বিল্ডিং করা হয় । এই স্কুলের বিল্ডিং ফাটল ধরে গেছে। স্কুলে ক্লাস নেওয়া বন্ধ। পাশে একটি ছোট টিনের দোচালা ঘর করে ক্লাস নেওয়া হচ্ছে। এই স্কুলে ২৭৫ জন ছাত্র/ছাত্রী শিক্ষক ০৫ জন প্রয়োজন ০১ জন ল্যাটিনের সমস্যার কারনে ছাত্র /ছাত্রীর বাইরে যাওয়া চরম সমস্যা পরের বাড়ী যাইতে হয়। সামনে ঝড় বৃষ্টির আগেই এই পুরাতন বিল্ডিং ভেঙ্গে নতুন বিল্ডিং করা একান্ত প্রয়োজন।
০৫। নিশ্চিন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ডুমাইন ইউনিয়নে নিশিন্তপুর গ্রামে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় আছে এই বিদ্যালয় ১৯৬৯ সালে স্থপিত। এই স্কুলে ১৯২ জন ছাত্র/ছাত্রী ও ০৫ জন শিক্ষক আছে। এই স্কুলে একটি পরিত্যাক্ত ঘর আছে যা কোন কাজে লাগে না। একপশলা বৃষ্টি হলে স্কুল ছাদ দিয়ে পানি পরে। স্কুলের জলছাদ একান্ত প্রয়োজন।
০৬। ভেললাকান্দি সরকারী প্রথমিক বিদ্যালয়ঃ ডুমাইন ইউনিয়ন এর মধ্যে ভেললাকান্দি সরকারী প্রথমিক বিদ্যালয় এই স্কুল ১৯৯৪ সালে স্থাপিত। এই স্কুলের ছাত্র/ছাত্রী ১৫০ জন ও শিক্ষক ০৪ জন এই স্কুল চলতি বছরে ভ’মি কম্পে ছাদ এবং দেয়াল ফেটে যায়। যার ভয়ে ছাত্র/ ছাত্রীরা খোলা আকাশের নিচে পাঠদান করে এই স্কুল আগামীতে ঝর বৃষ্টির আগে মেরামত একান্ত প্রয়োজন।
০৭। জারজননগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ কামারখালী ইউনিয়নের কামারখালী বাজার হইতে ০৮ কি:মি দুরে নদীর কুলে খোলা মাঠে এই স্কুল অবস্থিত। পুরা রাস্তাটাই কাচা নদী গর্ভ এলাকা লোকবসতি কম। এই স্কুলটি ১৯৩৫ সনে প্রতিষ্ঠিত। এই স্কুলের ছাত্র/ছাত্রীর সংখ্যা ১২১ জন শিক্ষক ০২ জন। প্রয়োজন ০১ জন। এইগুলোর নিরসন করা দরকার।
০৮। কোমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ কোমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ২০১০ সালে স্থাপিত। এই স্কুলে ছাত্র/ছাত্রীর সংখ্যা ১২৯ জন শিক্ষক ০৪ জন। একটি স্যাটালাইট বিল্ডিং আরেক টি বেড়া বিহিন টিনের ঘর বেঞ্চ, চেয়ার, টেবিল এর সমস্যা। এবং স্কুলে মাটি ভরাট এবং নতুন বিল্ডিং একান্ত প্রয়োজন।
০৯। আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ মধুখালী উপজেলা ঢাকা- খুলনা মহাসড়কের পাশে চন্দনা নদীর ধারে আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। এই স্কুল ১৯২৮ সালে প্রতিষ্ঠিত । এই স্কুলে ছাত্র/ছাত্রী ২৯০ জন ও শিক্ষক ০৬ জন। এটি একটি সমাপনী পরিক্ষার কেন্দ্র। এই স্কুলে ২/৪ ছাত্র/ছাত্রী বৃত্তি পায়। এই স্কুলে লেখাপড়ার মান ভাল এই স্কুলের প্রতি ম্যনেজিং কমিটি ও সভাপতি এবং অভিভাবকরা সু-দৃষ্টি রাখেন। এই স্কুলে মাঠে ০৩ টি রেন্টি কড়াই গাছ থাকায় টিনসেড স্কুলটি নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির দিনে পানি পড়ে ঝরে ছাত্র/ছাত্রী এবং শিক্ষক ভয়ে অতংকে ক্লাস করতে পারেনা। তাই টিনসেডটি ভেঙ্গে গাছপালা কেটে বিল্ডিং করা একান্ত প্রয়োজন ।
১০। পূর্ব আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের শেষ প্রান্তে অবস্থিত এই পূর্ব আড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয় ১৯৬৯ সনে প্রতিষ্টিত স্কুলের ছাত্র/ছাত্রী ২৯৫ জন ও শিক্ষক ০৫ জন এই স্কুলে নাইট গার্ড না থাকায় দলাদলির কারনে প্রায়ই চুড়ি হয়। স্কুলে ল্যাটিন ব্যবহারের অযোগ্য ল্যাটিন টি মালিাকানায় সম্পতির মধ্যে অবস্থিত হওয়ায় ল্যাটিন টি মেরামত করেত দিছেন না। যার কারনে ছাত্র/ছাত্রীর সমস্যা সরোজমিনে তদন্ত সাপেক্ষ জানা গেলা ম্যানেজিং কমিটি গঠন এবং নাইট গার্ড নিয়োগ নিয়ে সভাপতির সাথে ঝামেলা হওয়ায় স্কুলের প্রধান শিক্ষক চাপের মুখে আছেন তাই স্কুলের উন্নয়ন বিঘিœত হচ্ছে এগুলো নিরসন করা দরকার।
এই সকল স্কুল গুলোর প্রধান সমস্যার কথা উলেলখ করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এবং উপজেলা চেয়ারম্যান নিকট আবেদন দেওয়া আছে তাই অচিরেই এই মধুখালী উপজেলার মধ্যে ১০ টি স্কুলের সার্বিক দিক বিবেচান করে প্রধান প্রধান সমস্যার সমাধান করার দাবি জানান তাহলেই দেশ ও জাতি উন্নতি দিকে অগ্রসর হবে।