× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

মধুখালী উপজেলার দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১টিতে নৌকা অপরটিতে বিদ্রোহী স্বতন্ত্র আনারস বিজয়ী

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
মধুখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার ৮নং গাজনা ইউনিয়ন পরিষদ নির্বাচন ও ১১নং কোরকদি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন এবং রায়পুর ইউনিয়নের ৩নং সংরক্ষিত সদস্য পদে উপ-নির্বাচন মঙ্গলবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে।

দুটি ইউনিয়নের সাধারণ নির্বাচনে একটিতে আওয়ামীলীগ এর নৌকা প্রতীক অন্যটিতে আওয়ামীলীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতরা হলেন কোরকদি ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী মো. মুকুল হোসেন রিক্ত এবং গাজনাতে গোলাম কিবরিয়া। এছাড়া রায়পুর ইউনিয়নের ৩নং সংরক্ষিত সদস্য শুন্য পদে উপ-নির্বাচনে সাম্মী আক্তার সোহাগী ৯৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাত ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ার এ ফলাফল ঘোষণা করেন।

উপজেলা রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজিজুল ইসলাম জানান, সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সুষ্টু ও শান্তি পূর্ণভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক নিরাপত্তার মধ্যদিয়ে নির্বাচনে ২১টি কেন্দ্রে ৯৬টি বুথে ভোটাররা তাদের ভোট প্রদান করেন।

নির্বাচনী ফলাফলে কোরকদি ইউনয়িনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মো. মুকুল হোসেন রিক্ত নৌকা প্রতীকে ৪ হাজার ৭৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপির প্রার্থী মো. মেহেদী হাসান ধানের শীষে ৩ হাজার ১২৯ ভোট প্রাপ্ত হয়।

গাজনা ইউনিয়নে আ‘লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া আনারস প্রতীকে ৪হাজার ৮৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সুখেন মজুমদার নৌকা প্রতীকে ৪হাজার ৬৩ ভোট পেয়েছেন। এবং বিএনপির প্রার্থী মো. সুমন মোল্যা ধানের শীষ প্রতীকে ২হাজার ২৬০ ভোট পেয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..