মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলা কামারখালী ইউনিয়নে ওল্ড বয়েজ ক্লাবে কামারখালী বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ও মাননীয় জাতীয় সংসদ সদস্য শামসুন্নাহার আহম্মেদ এর মৃত্যুতে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার বিকালে কলেজ প্রতিষ্ঠাতা আলহাজ্ব কাজী মতিউল ইসলাম মুরাদ এর সভাপতিত্বে ও মোঃ ফজলুল হক মিয়ার সঞ্চালনায় ওল্ড বয়েজ ক্লাবে সাবেক গভনিং বডির সদস্য, যুবক সমিতির সদস্যবৃন্দ, অভিভাবক বৃন্দ, ছাত্র-ছাত্রী এবং শুভাকাঙ্খিদের নিয়ে কামারখালী বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ও মাননীয় জাতীয় সংসদ সদস্য শামসুন্নাহার আহম্মেদ গত (২৬শে সেপ্টেম্বর ২০১৭) ইং তারিখে মৃত্যু উপলক্ষে তার আত্মার শান্তির জন্য এক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় শোকসভা ও মাহফিলে আলোচনা করেন কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী (ইরান), কামারখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস বাবু, আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, বালিয়াকান্দি কলেজের প্রভাষক মৃধা মোহাম্মদ এহতেশাম হায়দার, বাশবাড়ি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সাত্তার জি.এস মিরুল সহ প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা থেকে আগত শুভাকাঙ্খি, ছাত্র এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। সবশেষে তার আত্মার সুখ শান্তি ও মঙ্গল কামনায় দোয়া করেন কামারখালী বাজার জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ মাওলানা এহসান আলী সহ স্থানীয় ব্যক্তিবর্গ। পরে দোয়া শেষে তবারক বিতরণ করে শোকসভা ও দোয়া মাহফিল শেষ করেন।





