× Banner
সর্বশেষ
তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা দূতাবাসের সহায়তায় কুয়েত থেকে দেশে ফিরেছেন এক নারী কর্মী ব্রাজিলে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, সব আরোহী নিহত বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস, প্রবীণদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের আহ্বান আজ বিশ্ব বায়ু দিবস, জলবায়ু সুরক্ষা ও টেকসই ভবিষ্যৎ গঠনে বায়ুশক্তির গুরুত্ব তুলে ধরার আহ্বান আজ ১৫ জুন (৩১ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (১৫ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঝিকরগাছায় মামলা তুলে নিতে হুমকি ও চাঁদা দাবি : থানায় অভিযোগ লক্ষ্মীপুরে গোখামারের বিষাক্ত দুর্গন্ধে বাড়ী ছাড়া শিক্ষক দম্পতি

মধুখালীতে রোপা আমন রোপনে ব্যস্ত চাষী

admin
হালনাগাদ: সোমবার, ৭ আগস্ট, ২০১৭

মধুখালী প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে এ বছর মধুখালীর বিভিন্ন হাটে রোপা আমনের চারা সংগ্রহ করতে ব্যস্ত সময় পার করছেন চাষীরা ।

উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় গত মৌসুমের তুলনায় চলতি বছর রোপা আমন রোপনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভবনার আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

উপজেলার সবচেয়ে বড় দুটি হাট মধুখালী সদর ও কামারখালী হাটে শুক্রবার চারা সংগ্রহ করতে ভীর পড়ে গেছে কৃষদের। প্রতি শত এক বোঝার চারা ক্রয় করছেন কৃষকরা ৫‘শ টাকা থেকে ৬‘শ টাকায়। দুটি হাটে চারার আমদানীও ব্যাপক দেখা যায়। চারার দামও একটু বেশী হলেও চারা রোপন করতে কৃষকরা এখন ব্যস্ত সময় কাটাছেন । সকাল থেকে বিকাল পর্যন্ত শত শত কৃষক দুটি হাটে চারা সংগ্রহ করতে প্রায় প্রতিযোগীতায় লেগেছেন।

ক‘দিনের অতি বৃষ্টিতে চাষীরা মরিচসহ অন্যান্য ফসলের ক্ষতি হওয়ায় তারা মরিচ এবং পাট কেটে দ্রুত রোপা আমন রোপনের প্রস্তুতি নিয়েছে।

মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা খালেদা পারভীন জানান, রোপা আমন সাধারণত জুলাই থেকে আগষ্ট শেষ পর্যন্ত আবাদ করা হয়ে থাকে। কিন্ত এবার চাষীরা আগাম ভাসমানচারাসহ বিভিন্ন উপায়ে আগষ্টের প্রথম সপ্তাহ ৪আগষ্ট গত বৃহস্পতিবার পর্যন্ত ৩হাজার ৭‘শ হেক্টর জমিতে ইতিমধ্যে রোপা আমনের চারা রোপন করে ফেলেছে কৃষকরা সারা আগষ্ট মাস পর্যন্ত রোপা আমনের চারা রোপন করা যাবে। চলতি বছর উপজেলায় একটি পৌরসভা ও এগারটি ইউনিয়নে রোপা আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭হাজার ৫‘শ হেক্টর জমিতে। কিন্ত এবছর টানা হালকা ও ভারী বর্ষণে কিছু জমির ফসল ক্ষতি হওয়ার তারা আগাম রোপা আমন চাষ করছেন। ফলে এবছর রোপা আমনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে।

গত ২০১৬-১৭ মৌসুমে উপজেলায় মোট রোপা আমনের টার্গেট ছিল ৭হাজার ৬৩১ হেক্টর। অর্জিত হয়েছিল ৭হাজার ৪৩৫ হেক্টর । অপর দিকে উপজেলায় মৌসুমী কৃষি কাজ থাকায় একজন কৃষি শ্রমিকের বেতন প্রতিদিন ৫ শত টাকা – থাকা খাওয়া ফ্রি।


এ ক্যটাগরির আরো খবর..