মধুখালী প্রতিনিধি: গতকাল রোববার সারাদেশের ন্যায় মধুখালীতে প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। উপজেলার সদর সহ সাধারন ১৪টি ও মাদ্রাসা ৩টি মোট ১৭টি কেন্দ্রে ৪৪৬৮ জন পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। উপজেলা শিা কর্মকর্তা মোঃ আঃ মালেক জানান প্রাথমিক সমাপনীতে ৪১১৯জনা শিক্ষার্থীর মধ্যে ১৯২৩ ছাত্র এবং ২১৯৬ ছাত্রী এবং এবতেদায়ী শিক্ষায় ৩৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩১৭ ছাত্র এবং ১৩২জন ছাত্রী । এ বছর ৫৬জন পরীক্ষার্থী পরীক্ষা থেকে বিরত রয়েছে । উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আর এম সেলিম শাহনেওয়াজ , মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রুহুল আমিন বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। রোববার প্রথম দিনে ইংরেজী পরীক্ষা শুরু হয়ে আগামী ২৭ নভেম্বর প্রাথমিক ও ইবতেদায়ী উভয়েরই ছয়টি পরীক্ষা মধ্য দিয়ে শেষ হবে।
মধুখালীতে,
প্রাথমিক সমাপনী ,
পরীক্ষা শুরু,
১৪টি ও মাদ্রাসা,
মোট ১৭টি কেন্দ্রে,
৪৪৬৮ জন,
৩৪৯ জন পরীক্ষার্থী,



