মধুখালীতে পাকা রাস্তা ধস, পথ চলাচলে বিপদজনক

মধুখালীতে পাকা রাস্তা ধস, পথ চলাচলে বিপদজনক

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের গড়িয়াদহ মোড় হতে বালিয়াকান্দি যাওয়ার পাকা রাস্তা ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের সামনে জীবন ভৌমিক এর বাড়ীর সামনে পুকুরের পাড় ধসে রাস্তাটি চলাচলে বিপদজনক হয়ে গেছে।

দিনে এবং রাতে যানবাহনে যে কোন সময় পথচারীদের ও স্কুলের ছাত্রী-ছাত্রীদের প্রানহানি ঘটতে পারে যে কোন উপায়ে। সংবাদ শুনে সরেজমিনে গিয়ে দেখা ও জানা যায় রাস্তার ধারে পানি ভর্তি পুকুর থাকায় এবং পুকুরের পাড়ে লাগানো গাছগুলো গতদিনে অনাবৃষ্ঠি ও ঘূর্নিঝড়ের কারনে ধসে পড়ে রাস্তার এই অবস্থা হয়েছে।

যা পথ চলাচলে চরম ঝুকিপূর্ণ এবং বিপদজনক। এ ব্যপারে পথচারী ও এলাকাবাসীর স্থানীয় প্রশাসন ও উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের নিকট দাবী অচিরেই বর্তমান পেক্ষাপট দেখে এই রাস্তাটি মেরামত ও রাস্তার ধারে যত পুকুর আছে ভরাট করার ব্যবস্থা করা হোক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।