× Banner
সর্বশেষ
বেনাপোল স্থলবন্দরে সিএন্ডএফ-কাস্টমস উত্তেজনা-ভুল এন্ট্রির অভিযোগে সাময়িক বন্ধ আমদানি-রপ্তানি ২৫ ফেব্রুয়ারি, জাতীয় শহিদ সেনা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী শিল্প খাতের চাহিদাভিত্তিক শিক্ষাব্যবস্থা ও কারিগরি কোর্স প্রণয়ন করা হবে মাদারীপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখতে এমপি জাহান্দার আলীর বাজার পরিদর্শন,রমজানকে সামনে রেখে মনিটরিং জোরদার নড়াইলে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত নড়াইলে বোমাসদৃশ বস্তু উদ্ধার প্রধানমন্ত্রীর ভিশন এবং পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই – মন্ত্রী ফকির মাহবুব আনাম অনারের রমজান ক্যাম্পেইনে অংশ নিয়ে জিতে নিন স্বপ্নের জর্ডান ভ্রমণের সুযোগ শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক চিংড়ী ঘের মালিকের মৃত্যু গৌরনদীতে জাল টাকাসহ ব্যবসায়ী আটক

মধুখালী প্রতিনিধি

মধুখালীতে পাইপগান-কার্তুজসহ অপরাধ জগতের আতঙ্ক মাধব ঘোষ গ্রেপ্তার

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
মধুখালীতে পাইপগান-কার্তুজসহ অপরাধ জগতের আতঙ্ক মাধব ঘোষ গ্রেপ্তার

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ রাজবাড়ী জেলার কুখ্যাত মাদক সম্রাট ও শীর্ষ সন্ত্রাসী মাধব ঘোষকে তার সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো রাজবাড়ী জেলার আখশুকনা গ্রামের মনমথ নাথ ঘোষের ছেলে মাধব ঘোষ (৩৬) এবং একই গ্রামের অরবিন্দু শিকদারের ছেলে অসীম শিকদার (২১)।

স্থানীয় সূত্রে জানা যায়, ২২ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টার দিকে নিশ্চিন্তপুর গ্রামের গোলাম নবীর কাঠালবাগানে সন্দেহজনকভাবে অবস্থানকালে এলাকাবাসী তাদের আটক করে। পরে মধুখালী থানা পুলিশকে খবর দেওয়া হলে সাব-ইন্সপেক্টর কামরুজ্জামান ও সাব-ইন্সপেক্টর মোক্তার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান।

পুলিশ জানায়, আটক দু’জনের কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও দুটি সীসার কার্তুজ উদ্ধার করা হয়েছে।

মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির মোঃ তাইজুর রহমান জানান, “মাধব ঘোষ রাজবাড়ী জেলার অপরাধ জগতের পরিচিত মুখ। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও সন্ত্রাসী কর্মকান্ডের একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।”

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের ২৩ ফেব্রুয়ারি বিকাল ৩টায় ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। স্থানীয়দের মতে, এ ধরনের কুখ্যাত সন্ত্রাসীর গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..