মধুখালীতে নির্বাচনে দলীয় প্রতিক পেলেন যারা

মধুখালীতে নির্বাচনে দলীয় প্রতিক পেলেন যারা

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতিক পাওয়ার জন্য দৌড়-ঝাপ দিয়ে ছুটে চলেছেন।

তারই লক্ষে সকল দ্বিধা-দ্বন্ধের অবসান ঘটিয়ে দলের এবং ভোটারের প্রিয় মানুষ ও যোগ্য প্রার্থী হয়ে দলীয় নৌকা প্রতিক পেলেন কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ^াস (বাবু), বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক এবং বর্তমান চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খাঁন।

রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ মোতালেব হোসেন মৃধা, জাহাপুর ইউনিয়নের মোঃ সামছুল ইসলাম (বাচ্চু)। তারা মাননীয় প্রধানমন্ত্রী সহ মনোনয়ন বোর্ডের সম্মানিত নেতাকর্মীর দোয়া ও আর্শিবাদ কামনা করেন এবং চিরকৃতজ্ঞতা প্রকাশ করেন পাশাপাশি তারা দলীয় সকল নেতাকর্মী ও সদস্য এবং সকল ভোটারের কাছে ভোট এবং দোয়া কামনা করেন ।

যাতে তারা আবার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে ইউনিয়নের সকল জনগনের আশা পূরন এবং ইউনিয়নের সকল উন্নয়নের কাজ সমাপ্ত করে ৪টি ইউনিয়নকে একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারেন এই আশা ব্যক্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।