নিজস্ব প্রতিবেদকঃ ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দেশ উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে আওয়ামী লীগ যে নিদের্শনা দেবে সে অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) কাজ করবে বলে মন্তব্য করেন তিনি।
বুধবার বেলা ১১ টায় আওয়ামী লীগের সঙ্গে অনুষ্ঠিত সংলাপের শুরুতেই তিনি এ মন্তব্য করেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে এই সংলাপে আওয়ামী লীগের ২১ সদস্যর প্রতিনিধি দল অংশ নিয়েছে।
সংলাপের শুরুতেই সিইসি আওয়ামী লীগের প্রতিনিধি দলের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ দেশকে উন্নয়নের মহাসড়কে তুলে দিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও এইচ টি ইমামের নেতৃত্বে প্রতিনিধি দলে দলটির বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত আছেন।
সংলাপে উপস্থিত রয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আমির হোসেন আমু এমপি, তোফায়েল আহমেদ এমপি, মতিয়া চৌধুরী এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, মোহাম্মদ নাসিম এমপি, এইচ টি ইমাম, ড. মসিউর রহমান, ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, রমেশ চন্দ্র সেন এমপি, অ্যাম্বাসেডর জমির, মো. রশিদুল আলম. মাহবুবউল-আলম হানিফ এমপি, ডা. দীপু মণি এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি, আব্দুর রহমান এমপি, এইচ এন আশিকুর রহমান এমপি, ড. হাছান মাহমুদ এমপি, ড. আব্দুস সোবহান গোলাপ ও অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওছার।
সূচনা বক্তব্যে সিইসির মুখে এবার আওয়ামী লীগের প্রশংসা
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, নির্বাচন কমিশনে আইন সংস্করণ ও বিধিমালা তৈরিতে যা কিছু করা হয়েছে তার সবটুকু কৃতিত্ব বাংলাদেশ আওয়ামী লীগের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন।
রোহিঙ্গা সমস্যার সমাধানেও উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী।
বুধবার সকালে আওয়ামী লীগের সঙ্গে সংলাপে সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা এসব কথা বলেন। সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে সংলাপে দলের জ্যেষ্ঠ নেতারা অংশ নিয়েছেন।
গত ররিবার বিএনপির সঙ্গে সংলাপে সূচনা বক্তব্যে দলটির প্রশংসা করেন সিইসি। তিনি জিয়াউর রহমানকে ‘বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা’ বলেও উল্লেখ করেন। এজন্য কড়া সমালোচনার মুখে পড়েন তিনি।
রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ নির্বাচন কমিশন-ইসির সঙ্গে সংলাপে বসেছে আওয়ামী লীগ। সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের জ্যেষ্ঠ নেতারা সংলাপে অংশ নিয়েছেন।
এর আগে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিতে আওয়ামী লীগের ২২ সদস্যের প্রতিনিধি দলের নাম পাঠানো হয়। দলে আছেন- আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, আবদুর রাজ্জাক, ফারুক খান, রমেশ চন্দ্র সেন, এইচ টি ইমাম, রাশিদুল আলম, অ্যাম্বাসেডর জমির, ড. মসিউর রহমান, মাহবুব-উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, এইচ এন আশিকুর রহমান, হাছান মাহমুদ, আবদুস সোবহান গোলাপ, রিয়াজুল কবির কাওছার। স্ত্রীর অসুস্থতাজনিত কারণে দেশের বাইরে থাকায় প্রতিনিধি দলে নেই প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম।
যা থাকছে প্রস্তাবে : আওয়ামী লীগের প্রস্তাবে আরপিও এর বাংলা সংস্করণ, নির্বাচনে অবৈধ অর্থ ও পেশি শক্তির ব্যবহার রোধে আইনের নিরপেক্ষ ও কঠোর প্রয়োগ, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত ও নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা সংস্থার অপেশাদার ও দায়িত্বহীন আচরণের জন্য কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ, বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের কোনো কর্মচারীদের নিয়োগ না দিয়ে প্রজাতন্ত্রের দায়িত্বশীল কর্মচারীদের থেকে যোগ্যতার ভিত্তিতে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগের সুপারিশ থাকবে। এ ছাড়া দেশি- বিদেশি পর্যবেক্ষক নিয়োগে সর্বোচ্চ স্বচ্ছতা ও সতর্কতা অবলম্বন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াসহ সব গণমাধ্যম কর্মীদের নির্বাচনী বিধি-বিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা, দায়িত্ব কর্ম এলাকা নির্ধারণ করে দেওয়া। পোলিং এজেন্টদের কেন্দ্রভিত্তিক তালিকা ছবি ও এনআইডিসহ নির্বাচনের অন্তত তিন দিন আগে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে প্রদান করার কথা বলা হবে।