× Banner
সর্বশেষ
আগৈলঝাড়ায় সাংবাদিক ও শিক্ষানবীশ আইনজীবীর ওপর হামলার অভিযোগ পানির উচ্চতা বৃদ্ধি, শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ভারতে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু, উদ্বোধন করলেন মোদি বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত – স্বরাষ্ট্রমন্ত্রী বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার – অর্থমন্ত্রী নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনা প্রাণ হারালেন ভ্যানচালক নারী-শিশু নির্যাতন মামলায় বিচার ত্বরান্বিত, এক মাসে ১০ মামলার রায় হাইকোর্টের যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক  ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা: পুনর্গঠনে ব্যয় হতে পারে ৩৭ বিলিয়ন ডলার ইরানের দক্ষিণাঞ্চলে নতুন হামলার দাবি, হরমোজগানে নিহত ৭

মধুখালী প্রতিনিধি (মোঃ সহিদুল ইসলাম)

মধুখালীতে জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
মধুখালীতে জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

ফরিদপুরের মধুখালীতে ১৭ মার্চ বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও
জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে সকাল ৯টায় উপজেলা আওয়ামীলীগ রেলগেট থেকে একটি র‌্যালী বের করে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে শেষ হয়।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি শেষে কেক কেটে জন্মদিন পালন করেন। পরে রেলগেট আ‘লীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি রতন কুমার বিশ্বাস সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রেজাউল হক বকু সহ উপজেলা নেতৃবৃন্দ।

বেলা সাড়ে ৯টায় উপজেলা পরিষদস্থ বঙ্গবন্ধু মুর‌্যালে উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ ও প্রশাসন, বীরমুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন অধিদপ্তর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।

সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বঙ্গবন্ধু’র জীবনীর উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম , ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান মুরাদ , বীরমুক্তিযোদ্ধা প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ প্রশাসনের প্রধানগণ। এ ছাড়া উপজেলা শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্যদিয়ে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী পালন করা হয়।।

 


এ ক্যটাগরির আরো খবর..