× Banner
সর্বশেষ
সুফল পেতে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির সাথে নৈতিকতা -স্বাস্থ্যমন্ত্রী Australian Speaker to Visit Bangladesh দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সাথে ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পেট্রোল না থাকায় সবুজ মাঠে সৌরবিদ্যুতের ছোঁয়া, বদলে যাচ্ছে কৃষির চিত্র আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান

মধুখালীতে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে দু’শতাধিক লোকের আওয়ামী লীগে যোগদান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

মধুখালী প্রতিনিধি : গতকাল বুধবার রাত ৭টায় ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে উপজেলার গাজনা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অভিষেক ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গাজনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আকরাম হোসেনের সভাপতিত্বে অভিষেক ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. আব্দুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আহসানুজ্জামান আজাউল, সুখেন মজুমদার প্রমুখ।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ মিয়া, আলীউজ্জামান খোকন, মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান বাবলু। অনুষ্ঠানে গাজনা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আ: মান্নান মোল্যা, বিশিষ্ঠ শিল্পপতি ও সাপ্তাহিক মধুখালী কণ্ঠের সম্পাদক ও প্রকাশক গোলাম কিবরিয়া, গাজনা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহিদুল ইসলাম ও মান্নান মাতুব্বরের নেতৃত্বে ৮ জন ইউপি সদস্যসহ দু’শতাধিক লোক মাননীয় সংসদ সদস্যের হাতে ফুল দিয়ে  বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..