মদিনাকে করোনাভাইরাস মুক্ত শহর হিসেবে ঘোষণা সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের

মদিনাকে করোনাভাইরাস মুক্ত শহর হিসেবে ঘোষণা সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় পবিত্র মদিনাকে কোভিড-১৯ তথা করোনাভাইরাস মুক্ত শহর বলে ঘোষণা দিয়েছে।

 সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার এ ঘোষণা দিয়েছেন।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সর্বোচ্চ নিরাপত্তা ও স্বাস্থ্য সতর্কতায় জারি করা হয় বিধি-নিষেধ। পবিত্র নগরী মক্কা ও মদিনার ব্যাপারে দীর্ঘ মেয়াদি কারফিউ। অবশেষ চলতি মাসের শুরুর দিকে পবিত্র নগরী মদিনার মসজিদে নববি মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেয়। আর গত বুধবার পবিত্র নগরী মদিনাকে করোনাভাইরাস মুক্ত শহর হিসেবে ঘোষণা দেয়।

এ প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার করোনামুক্ত ঘোষণা করার আগে মদিনা মুনাওয়ারার আল-আইস শহরে ১৩ জন কোভিড-১৯ রোগী ছিলেন। তারা সবাই এখন সুস্থ হয়েছেন। নবির শহর মদিনায় প্রায় ৩০ হাজার মানুষ বসবাস করেন।

সৌদি সরকার হারামাইন ওয়াশ শরিফাইন খ্যাত পবিত্র দুই নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ এবং মদিনার মসজিদে নববির নিরাপত্তায় শুরু থেকেই ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। নিরাপত্তার লক্ষ্যে এ দুই পবিত্র শহরে ওমরাহ ও জেয়ারত পুরোপুরি নিষিদ্ধ করে দেয়া হয়।

তবে এখনও ব্যতিক্রম পবিত্র নগরী মক্কা ও মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ। এ নগরীতে এখনও চলছে কারফিউ। মহামারি করোনাভাইরাসের সংক্রমণের ঝুকি কমাতে এখনও সেখানে কারফিউ রয়েছে।

মহামারি করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সৌদি আরব সরকার এবারের হজ সীমিত পরিসরে করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বছর সৌদি আরবের বাইরে থেকে কেউ হজে অংশগ্রহণ করতে পারবে না। স্থানীয় সৌদি ও সৌদি বসবাসরত বাইরের দেশের লোকজনই শর্তসাপেক্ষে এবার হজে অংশগ্রহণ করত পারবে।

এ ছাড়াও করোনার কারণে দীর্ঘদিন স্থবির থাকা সৌদি আরবের বাসিন্দাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দেশটির সরকার নানা পরিকল্পনা গ্রহণ করেছে।

গলফ নিউজ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।