× Banner
সর্বশেষ
নড়াইলে র‍্যাবের অভিযানে অস্ত্র গুলিসহ একজন গ্রেপ্তার  দেশের ১৯২ নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবা সম্প্রসারণ হবে – স্বাস্থ্যমন্ত্রী বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার – বাণিজ্যমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক পাহাড়ধসে কক্সবাজার ও বান্দরবানে ৭ জনের মৃত্যু টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে পাহাড়ধস, সড়কে যান চলাচল বন্ধ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল নতুন রিপ্লেতে স্পষ্ট চিত্র, সালাহর পেনাল্টি দাবি নাকচ; স্বস্তিতে আর্জেন্টিনা লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

যশোরে মেরামতকৃত ৬টি আইসিইউ ভেন্টিলেটর বরাদ্দ

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২৭ জুন, ২০২০
আইসিইউ ভেন্টিলেটর বরাদ্দ

আবুল কালাম আজাদ, যশোর: কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় মেরামতকৃত ৬টি আইসিইউ ভেন্টিলেটর বরাদ্দ পেয়েছে যশোর ২৫০ শয্যা জেনারেল হসপিটাল। দুই একদিনের মধ্যে যা যশোর জেনারেল হসপিটালে পৌছাবে। কিন্তু মেসিনটি পরিচালোনার জন্য দক্ষ জনবলের অভাব রয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
যশোরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১২ এপ্রিল, এরপর বাড়তে থাকে সংখ্যা। করোনা উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অসংখ্য রোগী পেয়েছেন যাদের আইসিইউ সাপোর্টের প্রয়োজন। কিন্তু সে সুবিধা না থাকায় রোগীদের খুলনা ও ঢাকায় রেফার করা হচ্ছে। এ অবস্থায় রোগীদের চিকিৎসা সুবিধার্থে আইসিইউ ভেন্টিলেটর চেয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ে চিঠি দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
তাদের সে চিঠির পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় ৬টি আইসিইউ ভেন্টিলেটর যশোর জেনারেল হাসপাতালের অনুকূলে বরাদ্দ দিয়েছে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ আহমেদ বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য বিভাগের ১০টি আইসিইউ ভেন্টিলেটর চাহিদাপত্র দেয়া হয়েছিল। তার প্রেক্ষিতে ঢাকার নাক কান গলা ইনস্টিটিউটের মেরামতকৃত ৬টি আইসিইউ ভেন্টিলেটর বরাদ্দ পাওয়া গেছে।
যা রোববার (২৮ জুন) হাতে পাওয়া যাবে। আইসিইউ ইউনিট স্থাপনের জন্য ইতিমধ্যে হাসপাতালের ৬ নং নারী সার্জারি ওয়ার্ডটি খালি করে মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে। দ্রুতই এটি চালু করা হবে এবং এ সংক্রান্ত প্রশিক্ষিত জনবল চেয়ে পুনরায় স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দেয়া হবে।
সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, আইসিইউ না থাকায় যশোর থেকে গুরুতর রোগীদের খুলনা ও ঢাকায় রেফার করা হচ্ছিল। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে বরাদ্দ এসেছে তাতে এ অঞ্চলের মানুষের চিকিৎসায় নতুন দ্বার উম্মোচিত হবে। আইসিইউ চালু করতে প্রশিক্ষিত জনবলের অভাব থাকলেও স্থানীয়ভাবে ডাক্তার ও নার্সদের প্রশিক্ষণের মাধ্যমে প্রাথমিকভাবে আইসিইউ চালু করা হবে এবং পূর্ণাঙ্গভাবে চালু করতে জনবল চাওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..