মণিপুরে চলমান সাম্প্রদায়িক সহিংসতায় একদিনে বাবা-ছেলেসহ নিহত ৬

মণিপুরে চলমান সাম্প্রদায়িক সহিংসতায় একদিনে বাবা-ছেলেসহ নিহত ৬

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে চলমান সাম্প্রদায়িক সহিংসতায় বিগত শনিবার ভোর থেকে গত ২৪ ঘণ্টায় ছয়জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক পরিবারের বাবা ও ছেলে রয়েছে। বিষ্ণুপুর-চূড়াচাঁদপুর সীমান্ত এলাকায়  দিনভর সংঘর্ষ চলে। এতে আরও অন্তত ২০ জন আহত হয়।

মণিপুরে সাম্প্রতিক এই জাতিগত সংঘাত শুরু হওয়ার পর, সবচেয়ে প্রাণঘাতী দিনটি ছিল শনিবার। ওইদিন দুপুরের দিকে উত্তেজনা ছড়ায় ইম্ফল পূর্বের চেকন এলাকায়। একটি বড় বাণিজ্যিক ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। ইম্ফল পশ্চিম জেলার লাংগল গ্রামে ঢুকে ১৫টি বাড়ি জ্বালিয়ে দেয় দুষ্কৃতিকারীরা। গুলিও ছোড়ে তারা। বিষ্ণুপুর-চূড়াচাঁদপুর সীমান্ত এলাকায় সারাদিন ধরে উভয় পক্ষ মর্টার ও গ্রেনেড হামলা চালিয়েছে। সেইসঙ্গে দিনভর চলেছে ভারি গোলাগুলি।স্থানীয় মেইতেই এবং অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলে। আগ্নেয়াস্ত্র লুণ্ঠিত অস্ত্রাগার থেকেই আসছে বলে মনে করা হচ্ছে। শনিবারে শুরু হওয়া সহিংসতা পরবর্তী দিন রোববারও অব্যাহত ছিল।

কয়েক সপ্তাহ মোটামুটি শান্ত থাকার পর, আবার নতুন করে সহিংসতা বেড়ে যাওয়ায়- উদ্বিগ্ন প্রশাসন। জনতাকে ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ফাটায় নিরাপত্তা বাহিনী। সহিংসতাপূর্ণ এলাকায় প্রচুর পুলিশ এবং আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে মধ্য এবং দক্ষিণ মণিপুরে পরিস্থিতি আবার প্রচণ্ড উত্তপ্ত হয়ে উঠেছে এবং অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট সংযোগ। সহিংসতা প্রতিরোধে ভারতীয় সেনাবাহিনী ওই এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে। গুলিতে আহত অন্তত একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা বাহিনী ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন- রাজ্যে ক্ষমতাসীন বিজেপি দলের নেতারা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।