ভ্যাটিক্যান সিটিতে বিশ্ব ভ্রাতৃত্ববোধ সম্মেলনে ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ

ভ্যাটিক্যান সিটিতে বিশ্ব ভ্রাতৃত্ববোধ সম্মেলনে ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ

আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভ্যাটিক্যান সিটিতে বিশ্ব ভ্রাতৃত্ববোধ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন ক্যাথলিক বিশ্বাসীদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভ্যাটিকানের ফন্ডাজিওন ফ্রাটেলি টুট্টির সাধারণ সম্পাদক ফাদার ফ্রান্সেসকো ওচেত্তা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে আমন্ত্রণপত্রটি পৌঁছে দেন।

বিশ্ব ভ্রাতৃত্ব সম্মেলন উপলক্ষে সেন্ট পিটার্স স্কয়ারে একটি বিশাল সমাবেশ আশা করা হচ্ছে, যা অন্যতম বৃহত্তম ইভেন্ট হিসেবে চিহ্নিত হবে। অনুষ্ঠানটিতে মানবভ্রাতৃত্বের নীতিগুলো পুনরায় নিশ্চিত করে একটি বৈশ্বিক কনসার্ট, আলোচনা এবং প্রতীকী মাল্টিমিডিয়া উপস্থাপনা থাকবে।

ওচেত্তা প্রফেসর ইউনূসকে জানান, এতে উল্লেখযোগ্য বিশ্বনেতারা উপস্থিত থাকবেন।

আলোচনাকালে প্রফেসর ইউনূস পোপ ফ্রান্সিসের খোঁজখবর নেন ও শুভেচ্ছা জানান এবং বলেন, ‘তিনি (পোপ) একজন চমৎকার মানুষ।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।