ভোলা প্রতিনিধি॥ ভোলায় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ৫ জেলেকে ১বছর করে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ২ হাজার মিটার জাল ও ১৫ ইলিশ জব্দ করা হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল হোসেন এ দ- দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজ, হান্নান, জাহাঙ্গীর, রহিম ও দুলাল। তাদের বাড়ি ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
ভোলা সদর সিনিয়র মৎস্য অফিসার মো. আসাদুজ্জামান জানান, প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় নৌ পুলিশ নিয়ে মৎস্যবিভাগের নেতৃত্বে মেঘনা নদীতে অভিযানে নামে।
এ সময় ভোলার খাল পয়েন্টে মাছ ধরার অপরাধে জাল ও মাছ সহ ৫ জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে প্রত্যেকের এক বছর করে জেল দেয়।
এছারা মনপুরার মেঘনায় অবৈধভাবে মা ইলিশ শিকারের অভিযান পরিটালনা করে নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট,মৎস্য বিভাগ, কোষ্টগার্ড নের্তৃত্বে মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে অবৈধ ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ এর উপস্থিতিতে জব্দকৃত সকল জাল আগুনে ফুড়িয়ে ফেলা হয়েছে।
মেঘনায় অভিযান পরিচালনা করার সময় উপজেলা উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ,মৎস্য অফিসার মো.তারিকুল ইসলাম, কোষ্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মোঃ আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন ।
৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ সময় নদীতে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও জুদ নিষিদ্ধ করা হয়েছে সরকারের পক্ষ থেকে।



