বেনাপোল চেকপোস্ট ব্যবসায়ীদের সাথে পোর্ট থানা ওসির মতবিনিময়

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল চেকপোস্ট দোকানদার ব্যবসায়ীদের সাথে বেনাপোল পোর্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন খান এর সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় চেকপোস্ট চৌধুরী মার্কেটের দোতালা ভবনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বেনাপোল চেকপোস্ট বাজার কমিটির সভাপতি মনিরুজজামান ঘেনা সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান,এসময় বক্তব্য রাখেন বেনাপোল চেকপোস্ট বাজার কমিটির সাধারণ সম্পাদক আশাদুজজামান আশা, সহ সাধারণ সম্পাদক মোঃ মিলন হোসেন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এইচ এম আবুল বাশার,অর্থ সম্পাদক সাহেব আলী, প্রচার সম্পাদক আতাউর রহমান  দফতর সম্পাদক আলী হোসেন ও সদস্য জীবন কুমার রায়  সহ চেকপোস্ট বাজার ব্যবসায়ীরা।
প্রধান অতিথি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ব্যবসায়ীরা দেশের রাজস্ব্য আদায়  পাশাপাশি সুনামের সাথে ব্যবসা করবে । প্যাসেঞ্জার এর সাথে ভালো ব্যবহার করতে হবে। কোন যাত্রী যদি থানায় অভিযোগ দায়ের করেন তাহলে কিন্তু আইনে যেটা আছে আমি সেটা করতে বাধ্য হবো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।